সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
খেলাধুলা
টি-টুয়েন্টি বিশ্বকাপ
চিরচেনা ‘আনপ্রেডিক্টেবল’ স্বভাবেই জিতল পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে বলা হয় ‘আনপ্রেডিক্টেবল’। নিজেদের সেই চিরচেনা স্বভাবেই বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে পাকিস্তান।

রান তাড়ায় একটা সময় পাকিস্তানের রান লাগত ৯ ওভারে ৫০। হাতে ৮ উইকেট। উইকেটে বাবর আজম ও সাহিবজাদা ফারহান। সেখান থেকে পাকিস্তানের শেষ ২ ওভারে দরকার হয় ২৯ রান। হাতে মাত্র ৩ উইকেট। ক্রিজে শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ।

বলা যায় নেদারল্যান্ডস তখন জয়ের ঘ্রাণ পাচ্ছিল। কিন্তু পাকিস্তান বলে কথা! সেই ২৯ রান পাকিস্তান করেছে ৯ বলে। শেষ পর্যন্ত কলম্বোতে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৭ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান।

অথচ জয়টি আসতে পারত খুব সহজেই। হয়তো পাকিস্তান ক্রিকেটে সহজ বলে কিছু নেই। নইলে ২ উইকেটে ৯৮ রান তোলা একটি দল কীভাবে ১১৪ রানে ৭ উইকেট হারায়!

ভাবা যায়, নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তান ১৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়েছে! এরপরও যে পাকিস্তান জিতল তা মূলত অলরাউন্ডার ফাহিমের কল্যাণে।

শেষ ২ ওভারে ২৯ রানের সমীকরণের সামনে দাঁড়িয়ে লোগান ফন বিকের এক ওভারে ৩ ছক্কা ও এক চার মারেন ফাহিম। তাতে নেদারল্যান্ডস ফিল্ডার ম্যাক্স ও’ডাউডের খানিকটা অবদান আছে। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ফাহিমের ক্যাচ ছেড়েছেন তিনি।

ওই ক্যাচটি নিতে পারলে হয়তো ফল অন্যরকম হতো। ১৯তম ওভারে ২৪ রান নেওয়ার পর পাকিস্তানের শেষ ওভারে লাগত ৫ রান, তিন বলের মধ্যেই সেই কাজ সেরেছে পাকিস্তান।

এই জয়ের পরও ‘বাবর আজম সমস্যা’ থেকেই যাবে পাকিস্তানের। বাবর চার নম্বরে যখন উইকেটে আসেন পাকিস্তানের রান ৪.৫ ওভারে ৫৩। এমন সুবিধাজনক পরিস্থিতিতেও ১৮ বলে ১৫ রানের ওয়ানডে ইনিংস খেলেন বাবর। তাতে কিছুটা হলেও দল চাপে পড়েছে।

কলম্বোর এসএসসি গ্রাউন্ডের উইকেটও তেমন কঠিন কিছু ছিল না। ফারহানের ১৫০ স্ট্রাইক রেটে ৪৭, সাইম আইয়ুরের ১৮৩ স্ট্রাইক রেটে ২৪ রানই এর প্রমাণ। শেষদিকে তো ১১ বলে অপরাজিত ২৯ রান করলেন ফাহিম। বাবরকে জায়গা দিতে একাদশে জায়গা পাননি ফখর জামান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসের শুরুটা হয় ভালোই। প্রথম পাওয়ার প্লেতে দলটি তোলে ২ উইকেটে ৫০ রান। ১২.১ ওভারে পৌঁছে যায় ১০০ রানে। তখন নেদারল্যান্ডসের হাতে ছিল ৭ উইকেট। নেদারল্যান্ডসের রানটা তখন বেশ বড় হবে বলেই ধারণা করা হচ্ছিল। তবে শেষ ৫ ওভারে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। নেদারল্যান্ডস শেষ ৫ ওভারে ২৬ রান করতে হারায় ৬ উইকেট।

পাকিস্তান আজ চমক দেখিয়েছে ফিল্ডিংয়েও। বাজে ফিল্ডিংয়ের কারণে যে দলটি প্রায়ই সমালোচিত হয়, তারাই আজ ক্যাচিং ও ফিল্ডিংয়ে ছিল দুর্দান্ত। মোট ৯টি ক্যাচ ধরেছে তারা, যার কয়েকটি নিঃসন্দেহে পরেও আলোচনায় থাকবে।

বিশেষ করে ওপেনার মাইকেল লেভিটকে বাউন্ডারিতে যেভাবে ক্যাচ ধরে আউট করেছেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি, সেটি ছিল চোখে লেগে থাকার মতো। ১৫ বলে ২৪ রান করা লেভিটের ক্যাচ নিতে গিয়ে বাবর বাউন্ডারির বাইরে যাওয়ার আগ মুহূর্তে পেছনে বল ছুড়ে দেন, আর ঠিক সময়ে পেছনে উপস্থিত হয়ে শাহিন আফ্রিদি ক্যাচের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এর আগে তৃতীয় ওভারে ম্যাক্স ও’ডাউডকে বেশ খানিকটা দৌড়ে গিয়ে দৃষ্টিনন্দন ক্যাচ নিয়ে আউট করেন উইকেটকিপার উসমান খান। গ্রুপ ‘এ’ তে থাকা পাকিস্তানের পরের ম্যাচ ১০ ফেব্রুয়ারি, খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

নেদারল্যান্ডস: ১৯.৫ ওভারে ১৪৭। পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪৮/৭। ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  টি-টুয়েন্টি বিশ্বকাপ   ‘আনপ্রেডিক্টেবল’ স্বভাব   পাকিস্তান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close