মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
চবিতে নিলস আঞ্চলিক মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস - নিলসের আয়োজনে পঞ্চম বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আঞ্চলিক মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চবির আইন অনুষদে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানান, আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ল’ কলেজের নবীন আইনজীবী প্রার্থীদের জন্য একটি যুক্তিভিত্তিক লিখিত ও মৌখিক উপস্থাপনার মাধ্যমে বক্তৃতার দক্ষতা বৃদ্ধি ও  বুদ্ধিবৃত্তিক কুশলতা অর্জনের সুযোগ প্রদান করেছে। এই আঞ্চলিক প্রতিযোগিতায় চট্টগ্রামের প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও ল’ কলেজের শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ মুটিং সংস্কৃতির ক্রমবর্ধমান প্রভাবের স্পষ্ট প্রমাণ বহন করছে।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মোহাম্মদ সরওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মুহিউদ্দিন।

বিচারক হিসেবে ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক নাজমুল আলম আশিক, তানজিলা আহমেদ, তারিন হাসান, এএস এন্ড অ্যাসোসিয়েটসের রিসার্চ অ্যাসোসিয়েট জারিফ উল্লাহ হেমেল, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহিমা আক্তার মজুমদার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল সোসাইটি মুটিং এন্ড ডিবেটিং ক্লাবের হাবিবা খাতুন রিতু, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির জিএস মনিরুল ইসলাম, নিলস বাংলাদেশের সভাপতি ফজলে রাব্বি তাওহিদ ও জিএস ইতমিনান মনির বাসিলিস। 

মোহাম্মদ সরওয়ার আলম প্রধান অতিথির বক্তব্যে  বলেন, ‘মুট কোর্ট প্রতিযোগিতা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে প্রায়শই কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিবর্তে বাস্তব জীবনের প্রয়োগে রূপান্তর করার এক অনন্য সিঁড়ি। এটি কেবল বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা ও আইনি গবেষণার দক্ষতা গড়ে তোলেই সীমাবদ্ধ নয়, বরং প্রভাবশালী বিতর্ক ও যুক্তি প্রদানের কলাকে শানিত করার মঞ্চও প্রদান করে, যা একজন প্রগাঢ় এবং সক্ষম আইনজীবীর ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।’
 
বিশেষ অতিথি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘যেখানে চট্টগ্রাম অঞ্চলে মুটিং-এর সুযোগ সীমিত, সেখানে এই ধরনের প্রতিযোগিতা দারুন ভূমিকা পালন করে। এটি আইন বিষয়ক গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের আইনি চর্চার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে তাদের দক্ষতা উন্নত করেছে এবং চট্টগ্রামে মুট কোর্টের সংস্কৃতি সুদৃঢ় করতে সাহায্য করে।’

সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিম ভেরিতাস ভিনসিত। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন রিদিতা রাব্বি, সাদিবা জাহান, ইভান হাসান, আব্দুল খায়র। অন্যদিকে রানার-আপ হয় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের টিম লুবধক। রানার্স আপ টিমের সদস্যরা হলেন ফারিহা বিনতে আলম, নাহিদা আরাবি, মো. মনজুরুল ইসলাম, কিবরিয়া নূর।
 
এছাড়াও এতে বেস্ট মুটার অ্যাওয়ার্ড অর্জন করে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা আরাবি, মোস্ট প্রমিসিং লয়ার অ্যাওয়ার্ড পায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা তাসনিম রুহি। বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মো. রেফাত আলী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহামুদুল হাসানকে। বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড পায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সাল আনভেইলারসের মাহামুদুল হাসান, ফারিহা তাসনিম রুহি, সায়মা আক্তার ইস্পাত ও ইলতেজা তাবাসসুম তাকিয়া।

কেকে/এসএএস
আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
কাপাসিয়ায় চিনির বিকল্প হিসেবে গুড়ের চাহিদায় বাড়ছে আখ চাষ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close