রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
রাজধানী
ঢাকা–১৭ আসনে ঐক্যের রাজনীতির ঘোষণা তপু রায়হানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা–১৭ থেকে (জেপি) সংসদ সদস্য প্রার্থী তপু রায়হান তার বহুল আলোচিত ঐক্যমতের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী ডিওএইচএসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজ, পেশাজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এই ইশতেহার ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে তপু রায়হান বলেন, “এই ইশতেহার কোনো একক দলের নয়, এটি ঢাকা–১৭ আসনের সাধারণ মানুষের কথা, প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে তৈরি একটি ঐক্যমতের দলিল। রাজনীতিকে বিভাজনের নয়, সহযোগিতা ও দায়িত্ববোধের জায়গায় ফিরিয়ে আনাই আমার লক্ষ্য।”

নাগরিক সমস্যা ও উন্নয়ন অগ্রাধিকার

ইশতেহারে ঢাকা–১৭ আসনের দীর্ঘদিনের অবহেলিত ও জটিল নাগরিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— নিরাপদ বাসযোগ্য এলাকা গঠন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, যানজট ও অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ফুটপাত দখলমুক্তকরণ ও পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, শিক্ষা ও যুব উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সরকারি হাসপাতাল ও ক্লিনিকের সেবার মান বৃদ্ধি, নাগরিক নজরদারি, পরিবেশ ও নগর সেবা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়ন, নারী ও শিশু সুরক্ষা, নারী হয়রানি প্রতিরোধ, নিরাপদ চলাচল ও সামাজিক সহায়তা কার্যক্রম।

রাজনীতিতে উত্তরাধিকার নয়, দায়বদ্ধতার বার্তা

প্রয়াত শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক জহির রায়হান-এর সন্তান তপু রায়হান বলেন, তার রাজনৈতিক পথচলা কোনো উত্তরাধিকারভিত্তিক সুবিধার জন্য নয়, বরং ইতিহাসের দায়বদ্ধতা থেকেই। তিনি বলেন, “আমার বাবার পরিচয় আমার অনুপ্রেরণা, কিন্তু আমার রাজনীতি হবে কর্ম, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের।”

স্থানীয়দের প্রত্যাশা ও প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী ও পেশাজীবীরা বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা–১৭ আসনে প্রতিনিধিত্বের ঘাটতি ও নাগরিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তারা মনে করেন, দলীয় প্রভাবের বাইরে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত এই ইশতেহার বাস্তবায়নযোগ্য হলে এলাকার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

তপু রায়হান তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি বিশ্বাসের পরীক্ষা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—ঢাকা–১৭–এর মানুষকে সঙ্গে নিয়েই সিদ্ধান্ত হবে, উন্নয়ন হবে এবং রাজনীতি হবে মানবিক ও জবাবদিহিমূলক।”

ঢাকা–১৭ আসনে এই ইশতেহার প্রকাশের মাধ্যমে নির্বাচনি মাঠে স্বতন্ত্র ও ঐক্যমতের রাজনীতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  ঢাকা–১৭ আসন   রাজনীতি   তপু রায়হান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বয়স বিবেচনাতেই ৪ মামলায় জামিন পান খায়রুল হক: হাইকোর্ট
কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ
ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত
ইরান যুদ্ধে রণতরি পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
সরকারকে আস্থা ধরে রাখতে হবে

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close