মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
খেলাধুলা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ১২:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার কলম্বোয় পর্দা উঠেছে টি-২০ বিশ্বকাপের দশম আসরের। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি।

তার পূর্বে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। নিজের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘পিচটা একেবারে নতুন, আশপাশে বৃষ্টির সম্ভাবনাও আছে। আমরা আর্দ্রতার সুবিধা নিতে চাই। শ্রীলঙ্কায় এই প্রথম এতটা ঘাস দেখলাম। আমরা তিনজন পেসার ও অলরাউন্ডার নিয়ে খেলছি। নেদারল্যান্ডস ভালো দল, আমরা আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।’
 
ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘উইকেটটা দেখতে বেশ ভালো। আমরা (টসে জিতলে) আগে বোলিংই করতাম, তবে ব্যাটিং করতেও সমস্যা নেই। আমাদের জন্য এটা বড় ম্যাচ, বাকি তিনটাও তেমনই গুরুত্বপূর্ণ। আমরা দেড় মাস ধরে ভারত ও শ্রীলঙ্কায় আছি, তাই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত। দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছে, বোলিং ও ব্যাটিং; দুই দিকেই আমাদের ভালো বিকল্প রয়েছে।’
 
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুদলের দেখা হয়েছে দুই বার। যেখানে শতভাগ জয় পাকিস্তানের। ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিশ্ব আসর শুরু করতে চায় পাকিস্তান।

নেদারল্যান্ডস একাদশ :

মাইকেল লেভিট, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার/অধিনায়ক), জ্যাক লায়ন ক্যাশেট, লোগান ভ্যান বিক, রোলফ ভ্যান ডার মার্ভে, আরিয়ান দত্ত, কাইল ক্লাইন ও পল ভ্যান মিকেরেন।
 
পাকিস্তান একাদশ :

সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ফিল্ডিংয়ে পাকিস্তান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close