মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
খেলাধুলা
ইতিহাসের সবচেয়ে বিতর্কিত টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে আজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে হতে যাওয়া এবারের টি-২০ বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই জন্ম দিয়েছে বিতর্ক ও নাটকীয়তার। প্রথমবারের মত খেলছে না বাংলাদেশ। উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। আইসিসিতে শ্রীলঙ্কায় খেলার দাবি জানালেও সেটি মানেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। অনড় অবস্থানে থাকা বাংলাদেশকে তাই বাদ দিয়ে অন্তর্ভূক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।

বাদ দেওয়ার সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেন। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে গ্রুপ পর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সেই পাকিস্তানকে দিয়েই পর্দা উঠতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের দশম আসরের। কলম্বোতে বাংলাদেশ সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সালমান আলী আগারা। 

দুই দল এখন পর্যন্ত দুই বার একে-অপরের মুখোমুখি হয়েছে। দুই বারই টি-২০ বিশ্বকাপের দুই আসরে। প্রথমবার ২০০৯ আসরে, সেখানে ৮২ রানে জয় পায় ইউনিস খানের দল। ২০২২ সালে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান জিতেছিল ৬ উইকেটে।

দিনের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে স্পষ্টতই পাকিস্তানই ফেবারিট। সবশেষ ১০ দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজে ৬টিতে জিতেছে পাকিস্তান। একটি ড্র হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের আসার আগে লাহোরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করেছেন সালমানরা। অন্যদিকে, কোয়ালিফাই করার পর নেদারল্যান্ডস গত বছর সবশেষ সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। সেখানে হেরেছে ২-০ ব্যবধানে।

আজ মোট তিনটি ম্যাচ। বেলা সাড়ে ১১টায় পাকিস্তান-নেদারল্যান্ড। বিকাল সাড়ে তিনটায় স্কটল্যান্ড মুখোমুখি হবে দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। তৃতীয় ম্যাচটি সহ-আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তিন ম্যাচে ফেবারিট ধরা হচ্ছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে।

২০ দলের আসরটিতে সবমিলিয়ে ম্যাচ হবে ৫৫টি। মোট গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপে আছে পাঁচটি করে দল। মোট আট ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। শ্রীলঙ্কার তিনটি ও ভারতের পাঁচটি মাঠে হবে খেলা। আহমেদাবাদ ফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে। সেমিফাইনালের জন্য বরাদ্দ রাখা হয়েছে কলকাতা ও মুম্বাইকে। তবে পাকিস্তান নকআউটে উঠলে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে কলম্বোকে। ৮ই মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

প্রথমবারের মত বিশ্বকাপ খেলছে ইউরোপের দেশ ইতালি। যা কিনা নজর কেড়েছে সবার। বিশ্ব ফুটবলের চারবারের চ্যাম্পিয়ন দেশটির ক্রিকেটে এগিয়ে যাওয়া নিশ্চিতভাবেই বিস্ময় সবার কাছে। দেশটির খেলা দেখতে তাই মুখিয়ে আছে ক্রিকেট অনুরাগীরা।

বিশ্বকাপ আজ থেকে শুরু হলেও সমাধান হয়নি ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। পাকিস্তান সরকারের সিদ্ধান্তে পিসিবি ম্যাচ বয়কটের কথা জানিয়ে দিলেও তাদের রাজি করানোর দায়িত্ব পেয়েছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে।

ভারত-পাকিস্তান ম্যাচ না হলেও বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আইসিসি। তাই, যেকোনোমূল্যে এই ম্যাচ আয়োজন করতে চাইবে তারা। এমনকি গুঞ্জন রয়েছে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন এড়াতে ম্যাচ বয়কট করতে রাজি নয় পাকিস্তানও। 

ধারণা করা হচ্ছে, ভারতকে চাপে রাখতেই এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। তবে, শেষ পর্যন্ত কি হয়, সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ইতিহাসের সবচেয়ে বিতর্কিত   টি-২০ বিশ্বকাপ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close