সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
খেলাধুলা
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা ঘরে তোলার অপেক্ষায় বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ফুটবল দল আরও একটা সাফ জয়ের দারপ্রান্তে। ফাইনালের মঞ্চে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। লিগ পর্বে তাদের বিপক্ষে জয় তুলে নেয়ায় আত্মবিশ্বাসী পিটার বাটলারের দল।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় ম্যাচটি শুরু হবে বিকাল সোয়া তিনটায়।

দুর্বার, অপ্রতিরোধ্য। এই বিশেষণগুলো যেন দেশের নারী ফুটবলারদের জন্যই। যার আরও একটা ডিসপ্লে হিমালয়ের অন্নপূর্ণার পাদদেশে নেপালের পোখারায়। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়শিপে সেখানে যা করছেন আলপি আক্তাররা, তাতে রীতিমতো স্তব্ধ প্রতিপক্ষরা।
 
এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ১৮ গোল করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভুটান দুর্বল হলেও শক্তিশালী ভারত আর নেপালকে গুনে গুনে দিয়েছে ৬ গোল। টুর্নামেন্টে নিজেদের স্পষ্ট ফেবারিট হিসেবে প্রতিষ্ঠা করে ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আবারো পেয়েছে ভারতকে।
 
দলকে চাপমুক্ত রাখতে ফাইনালের আগের দিনটায় ফুটবলারদের সাথে দেখা করেছেন বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নানাভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন লাল-সবুজ প্রতিনিধিদের। তার বিশ্বাস ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়শিপের শিরোপা ধরে রাখবে বাংলাদেশ।
 
ম্যাচ নিয়ে গণমাধ্যমকে কিরণ বলেন, ‘আমাদের বয়সভিত্তিক ফল কিন্তু নতুন না। আমাদের ধারাবাহিকতা আছে। আমরা ২০২২ ও ২০২৪-এ পরপর দুবার সাফ চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের মেয়েরা ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। আমার বিশ্বাস এবারের ফাইনালেও মেয়েরা ভালো খেলবে এবং ভারতের বিপক্ষে ভালোভাবে জিতে আসবে।’
  
পোখারার বাজে মাঠে ব্যাপকভাবে ভুগিয়েছে বাংলাদেশকে। অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন বেশ কয়েকজন ফুটবলার। ফাইনালে তাদের মাঠে নামা নিয়েও রয়েছে সংশয়। ফুটবলারদের বিশ্রামে রাখতে গেল ম্যাচে ৭-৮ট পরিবর্তন আনেন কোচ। তবে, আরও একটা শিরোপা জয়ের আগে কোনো অজুহাতই দাঁড় করাতে চান না ব্রিটিশ জেন্টেলম্যান।
 
গণমাধ্যমকে পিটার বাটলার বলেন, ‘ভারত কীভাবে খেলবে সে বিষয়ে আমার বেশ ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, ওসব পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের এই ম্যাচে নামতে হবে। তবে এটাও খেলায় রাখতে হবে যাতে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হই।’
 
ভারত-বাংলাদেশ পারফরম্যান্স দিয়ে এবার ফাইনালের মঞ্চে দুই দল। শিরোপা নিয়ে ২ অধিনায়ক হাস্যোজ্জল ফটোসেশনে অংশ নিলেও এবার আর শিরোপা ভাগ করতে চায় না কেউই।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা ঘরে তোলার অপেক্ষায় বাংলাদেশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close