মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
খেলাধুলা
চাপের ম্যাচে সোহানই দুর্বারের নায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ এএম আপডেট: ০৭.০২.২০২৬ ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অদম্য টি-২০ কাপে নিজেদের প্রথম ম্যাচে ধূমকেতু একাদশকে উড়িয়ে দিয়েছে দুর্বার একাদশ। লক্ষ্য তাড়ায় বিপদের মুখে থাকা দলকে একাই উদ্ধার করেছেন নুরুল হাসান সোহান। চাপের মুখে ৪৪ বলে ৭৬ রানের দুর্দান্ত ১ ইনিংস খেলে তিনি জয় নিশ্চিত করেন। যদিও সোহান ম্যাচ শেষে কৃতিত্ব দিয়েছেন সবাইকে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুর্বার একাদশের মুখোমুখি হয় ধূমকেতু। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে লড়াই হয়েছে সেয়ানে-সেয়ানে।

ধূমকেতুকে হারিয়ে উচ্ছ্বসিত সোহান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি একা তাদের হারাইনি। আমি সবসময় বলি ক্রিকেট একটা দলগত খেলা। প্লেয়ার আমাদের যারা ছিল সবারই কিছু না কিছু এফোর্ট ছিল। ছোট ছোট অবদান ছিল। টিম এফোর্টেই জয় এসেছে। বিশ্বকাপ সবার জন্য গুরুত্বপূর্ণ।’

‘এখন যে সুযোগ পেয়েছি, ওইটাই আসলে..আসলে আমাদের কাজ তো মাঠে খেলা। বিশ্বকাপের সঙ্গে মিলবে না। তবে যে সুযোগ পেয়েছি খেলার (চেষ্টা করছি)।’

সোহান আরও বলেন, ‘(মিজানুর রহমান) বাবুল স্যার (প্রধান) কোচ, (নাজমুল হোসেন) শান্ত অধিনায়ক। টিম মিটিংয়ে বারবার বিশ্বাস ধরে রাখার কথা বলা হয়েছে শেষ পর্যন্ত। ড্রেসিংরুমে সবসময় বিশ্বাস ছিল, দ্রুত উইকেট হারালেও। বিশ্বাসটা যতক্ষণ থাকবে আমার মনে হয় ৯০ শতাংশ মাঠের উপরে এটার ইফেক্ট পড়ে। গেল দুই দিন ব্যালেন্সটা নিয়ে বাবুল স্যারের সঙ্গে কাজ করেছি। আজকে মনে হয় ব্যালেন্সটা ভালো ছিল।’

এ ছাড়া প্রসঙ্গ এসেছে দুর্বারের হয়ে খেলা জাকের আলী অনিককে নিয়েও। ফর্ম নিয়ে সমালোচিত এই ব্যাটার ম্যাচটিতে ১১ রান করেছেন। 

তাকে নিয়ে সোহান বলেন, ‘জাকের আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। আজকে তো খেলেছে। দেখেন নাই মনে হয় (হাসি)।’ 

অদম্য টি-টোয়েন্টিতে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় দুর্বার-দুরন্ত মুখোমুখি হবে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  দুর্বার একাদশ   ধূমকেতু  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close