রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে সান্ধ্যকালীন এমবিএ কোর্সের নবীন বরণ অনুষ্ঠিত
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সান্ধ্যকালীন মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (ইভিনিং) কোর্সের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ  নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, একাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান  প্রফেসর রাফিয়া আখতার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহনাজ পারভীন ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম। এছাড়াও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন। মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা সান্ধ্যকালীন মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন কোর্সে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আপনারা যথাযথ যোগ্যতার পরিচয় দিয়েই আমাদের বিশ্ববিদ্যালয়ের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে আন্তর্জাতিক কারিকুলাম অনুযায়ী এমবিএ ডিগ্রি প্রদান করা হয়। আপনারা বিশ্ববিদ্যালয়ের বিধি ও একাডেমিক নীতিমালা মেনে চলার চেষ্টা করবেন। আমাদের শিক্ষকেরা আপনাদের কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জনে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনারা বিভিন্ন জন বিভিন্ন কর্ম ব্যস্ততায় থাকবেন তবুও নিয়মিত ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করবেন। তাহলে কাঙ্ক্ষিত  ফলাফল অর্জন করতে পারবেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের কল্যাণ হয় এমন কাজ করার চেষ্টা করবেন।’

সমাপনী বক্তব্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন বলেন, ‘আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে এখন কর্মজীবনে আছেন। আপনারা কর্মজীবনের পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহী বিধায় শত ব্যস্ততার মাঝেও পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছেন। আপনারা সঠিকভাবে পড়াশোনা করবেন। বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলবেন। এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একটা আলাদা সুনাম রয়েছে সেটি বজায় রাখার চেষ্টা করবেন।’ 
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি    এমবিএ   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close