মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
আইন-আদালত
কাশিমপুর কারাগারে পোস্টাল ব্যালটে দুই দিনে ভোট দিয়েছেন ৪১২ জন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে চারটি কারাগারে ৯৭১ জন বন্দি ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দুই দিনে ৪১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কারাগারগুলোর তত্ত্বাবধায়করা এসব তথ্য জানিয়েছেন।
  
তারা জানিয়েছেন, যাছাই-বাছাই শেষে যেসব ব্যালট তাদের হাতে এসেছে সেগুলোর মাধ্যমে নিবন্ধিত কারাবন্দীর দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাকি ব্যালট হাতে আসার পর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
 
কাশিমপুর কারাগার-১’ এর কারা তত্ত্বাবধায়ক আবু নুর রেজা জানান, তার কারাগারে ১৬১ জন বন্দি পোস্টাল ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন। তাদের যাচাই-বাছাইয়ের পর ৯৩টি ব্যালট হাতে পেয়েছেন। মঙ্গলবার সেসব বন্দিরা ভোটাধিকার প্রয়োগ করছেন।

কাশিমপুর কারাগার-২’ এর তত্ত্বাবধায়ক মো. আল মামুন জানান, তার কারাগারে ১৩৭ জন বন্দি পোস্টাল ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তার মধ্যে বুধবার ৯৩ জন বন্দি ভোট দিয়েছেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, তার কারাগারে ৬২৯ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে ৫২০টি ব্যালট হাতে পেয়েছেন। এর মধ্যে গত দুই দিনে ২২০ জনের ভোট নেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার জানান, তাদের কারাগারে ৪৪ জন নারী বন্দী পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৩৪টি হাতে পেয়েছেন। বুধবার তাদের ভোট গ্রহণ করা হয়েছে। 
 
অপরদিকে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হোন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২২ হাজার ৯২৭টি পোস্টাল ব্যালট অনুমোদিত হয় এবং ৯০টি ব্যালট অনুমোদন পায়নি।
 
শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রমের পরে জেলা প্রশাসনের কাছে ১ হাজার ২২৪টি পোস্টাল (ভোটার) ব্যালট জমা পড়েছে। ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটা পর্যন্ত এ মাধ্যমে ভোট দেয়া যাবে।
 
কেকে/এসএএস
আরও সংবাদ   বিষয়:  গাজীপুর    কাশিমপুর কারাগার    পোস্টাল ব্যালট    নির্বাচন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close