সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
আন্তর্জাতিক
ইসরায়েলের হামলায় গাজায় শিশুসহ আরও ২৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের হামলায় গাজায় আরও অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গেল অক্টোবর থেকে কার্যকর থাকা কথিত ‘যুদ্ধবিরতি’র পর এটি অন্যতম প্রাণঘাতী দিন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। 

বুধবারের (৪ ফেব্রুয়ারি) এসব হামলায় প্রাণ গেছে শিশুদেরও। নিহতদের মধ্যে রয়েছে ১১ বছর বয়সী এক কন্যাশিশু।

চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, গাজা শহরের তুফাহ ও জেইতুন এলাকায় গোলাবর্ষণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাবুতে হামলায় আরও চারজন প্রাণ হারান। আল-মাওয়াসি উপকূলীয় তাবু শিবিরে বিমান হামলায় নিহত হযেছেন দুইজন। 

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, 

নিহতদের একজন ছিলেন তাদের কর্মী হুসেইন হাসান হুসেইন আল-সুমাইরি।

গাজা শহরের একাধিক আবাসিক বাড়িতে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকার কথা থাকলেও এসব হামলায় গাজাবাসীর মধ্যে স্বস্তির কোনো অনুভূতি নেই। 

সম্প্রতি উপত্যকাজুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা বেড়েছে; আকাশে ড্রোনের শব্দ আরও হামলার আশঙ্কা বাড়াচ্ছে।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের সাঁজোয়া ইউনিট ও বিমান হামলা চালিয়েছে। কারণ, সেখানে নিয়মিত অভিযানের সময় তাদের এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনাটি ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকার সীমা নির্দেশক ‘হলুদ রেখা’র কাছাকাছি ঘটেছে বলে জানানো হয়। 

তবে, পূর্ব গাজায় ওই ‘হলুদ রেখা’র অবস্থান বদলানো হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষ রেড ক্রসের মাধ্যমে ৫৪ জনের মরদেহ এবং ৬৬ বাক্সে ‘মানবদেহের অংশ ও অঙ্গপ্রত্যঙ্গ’ গাজায় হস্তান্তর করেছে। গাজার চিকিৎসা দল পরীক্ষা শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়ে হামলায় অন্তত ৭১ হাজার ৮০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের তদন্ত ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে এ ব্যাপারে মামলা চলমান।

সূত্র : আল-জাজিরা

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ইসরায়েলের হামলা   গাজা   শিশু   ফিলিস্তিনি নিহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে নির্বাচনি এলাকায় ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
লালমনিরহাটে দুলুর মিছিলে মিশে গেল ভিক্ষুক থেকে পেশাজীবী
রাজশাহী বিভাগে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ২,৭৮৬ টি
বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনি মিছিল ও গণসংযোগ
বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close