ফেনী-২ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপির সমর্থনে গণসংযোগ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)।
বুধবার (৪ফেব্রুয়ারি) বিকালে গণসংযোগ করেন ফেনী পৌর লির্বাটি মার্কেটের দোকানী, কলেজ রোড, জেল রোড, মাস্টার পাড়া, সহদেবপুর ও মৌলভী বাজারে দোকানী ও পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) নির্বাচনি সমন্বয় কমিটির আহবায়ক ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মো. জাহিদুল আলম মজুমদার ভিপি ও নির্বাচনি সমন্বয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ কাউছারের নেতৃত্বে ধানের শীষের লিফলেট বিতরণ করেণ তারা।
এসময় গণংযোগে অংশ নেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোরাঙ্গ দত্ত, প্রকৌশলী নুরুল আফসার মিধা, প্রকৌশলী ফিরোজ আলম, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বাবলু, প্রকৌশলী মাহমুদুর রহমান হেলাল, প্রকৌশলী মোজাম্মেল হোসেন রনি, প্রকৌশলী মোজাম্মেল হোসেন, প্রকৌশলী এনামুল হক, প্রকৌশলী খালেদ, প্রকৌশলী বোরহান উদ্দিন, পৌর বিএনপি নেতা আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ। এছাড়াও ডিইএব এর অন্যান্য প্রকৌশলীবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএফ