শবে বরাত উপলক্ষ্যে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি। সে অনুযায়ী আগামীকাল দেশের দুই পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোন লেনদেন হবে না।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী নির্বাহী আদেশে পর দিন বুধবার ছুটি থাকবে। এদিন দেশের ব্যাংক-বীমা, সরকারি-আধাসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইভাবে দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে।
আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।
কেকে/এমএ