সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
স্বাস্থ্য
আগামীকাল বিশ্ব ক্যানসার দিবস
ক্যানসার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাস জরুরি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম আপডেট: ০৩.০২.২০২৬ ৭:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামীকাল ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। দেশে ক্যানসারের প্রকোপ মোকাবেলায় আসন্ন সংসদের প্রথম অধিবেশনে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি পাস করার আহ্বান জানিয়েছে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)।
 
বাংলাদেশসহ বিশ্বব্যাপী অসংক্রামক রোগে মৃত্যুর প্রধান দুইটি কারণের একটি ক্যানসার। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত প্রায় অর্ধেক (৪৬ শতাংশ) রোগীর মধ্যে তামাক ব্যবহারের সম্পৃক্ততা পাওয়া গেছে।

গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্যানুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০-৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব ক্যানসার দিবসের প্রতিক্রিয়ায় প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘তামাক ব্যবহারজনিত ক্যানসার মোকাবেলায় আগামী সংসদের প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের কোন বিকল্প নেই।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ক্যানসার প্রতিরোধ   সংসদ   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ   পাস জরুরি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় যুবকের মৃত্যু

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close