বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: চাঁদ দেখা গেছে মহররমের, ২৬ জুন পবিত্র আশুরা      বেনজীরকে দেশে ফেরাতে আমিরাতকে দুদকের চিঠি      আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩      পদত্যাগ করলেন আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন      আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন      হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৪২      
খেলাধুলা
আমিরাতে ইয়াং বয়েস এফসি ফুটবল টুর্নামেন্টে প্রবাসী এফসি দুবাই চ্যাম্পিয়ন
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে ইয়াং বয়েস এফসির পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ১৬টি টিমের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন ইউএই। 

শনিবার (৩১ জানুয়ারি) শারজাহ প্রদেশের টাইম একাডেমি ফুটবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন ইউএই’র সভাপতি সালেহ আহমদ তালুকদার। হাফেজ মোহাম্মদ আলী মাসুমের ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুহেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি বদরুল ইসলাম চৌধুরী। বিশেষ মেহমান ছিলেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী এনাম, কমিউনিটি নেতা মোহাম্মদ নাসিরুল হক, আব্দুল লতিফ, সিরাজুল ইসলাম নওয়াব, প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশনের উপদেষ্টা মো. আলী আমজাদ, সহসভাপতি মো. রেনু মিয়া, মোজাম্মেল মিয়া, কমিউনিটির নেতা আব্দুল মান্নান, আলীম উদ্দিন, এসএম শাহ আলম, আবুল কালাম আজাদ, ফজলুর রহমান খান পাপ্পু।

বক্তব্য রাখেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশনের উপদেষ্টা আব্দুল মজিদ চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ নূর হোসেন, তাজুল ইসলাম, মো জাহাঙ্গীর আলম,শাহ কামরুল হাসান, মিজানুর রহমান, মো জুনু মিয়া, মোঃকাশেম।

ফাইনাল খেলায় প্রবাসী এফসি দুবাই ২-১ গোলে আজমান কারামা এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় সুমন, সেরা গোলকিপার রাফি, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ওয়াহিদ, সর্বোচ্চ গোলদাতা মোর্শেদ পুরস্কার গ্রহন করেন। 

চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমকে ট্রফি ও নগদ অর্থ দেয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আমিরাত   ইয়াং বয়েস এফসি ফুটবল টুর্নামেন্ট   প্রবাসী এফসি দুবাই   চ্যাম্পিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close