সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর স্মৃতিতে প্রতিষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ডা. এসএম সাইদুল হক।
গত ২৫ জানুয়ারি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক মো. সামসুদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত অভিনন্দন পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংগঠনটির সভাপতি নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীমের নির্দেশক্রমে সাইদুল হককে এই দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাইদুল হকের নেতৃত্ব ও অভিজ্ঞতা আগামী দিনে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ক্রীড়া, শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন। যা মূলত যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
কেকে/এমএ