রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
দেশজুড়ে
নবীনগরে বিএনপির অফিসে আগুন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অগ্নিকাণ্ডে বিএনপির অফিসসহ বাজারের চারটি দোকান পুড়ে গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপির কার্যালয়সহ চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। 

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক দিয়ে ঘোষণা করলে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের মাঝে ভিন্ন মত পাওয়া গেছে। 

কেউ বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, কেউ বলছেন বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
 
নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, ‘নাটঘর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ধানের শীষের পথসভা করে এসেছি। পথসভা শেষে ফুটবল মার্কার সমর্থক হযরত আলী ফোনে হুমকি দিয়েছে। এরপরই রাত ১১টায়  নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন লাগার খবর পাই। আগুনে অফিসের আশেপাশের দোকানগুলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 
  
গ্রামবাসীর পক্ষে জাহাঙ্গীর আলম বলেন, ‘গভীর রাতে বাজারে দুর্ঘটনা ঘটে। সেই সময় কেউ আগুন দেখতে পায়নি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ প্রথমে আগুন দেখতে পান এবং পরে মাইক দিয়ে ডাক দেওয়ার পর আমরা বাজারে আসি। ধারনা করছি বিএনপি অফিসের বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
 
এদিকে ঘটনার দিন সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এমএ মান্নান। 

তিনি বলেন, ‘আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমাদের প্রতিপক্ষ একজন স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার কিছু সন্ত্রাসী বিভিন্ন স্থানে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং আমাদের ব্যানার নামিয়ে ফেলছে। আমাদের বিভিন্ন লোকদের হুমকি দিচ্ছে যেন তারা ধানের শীষে ভোট দিতে বা কাজ করতে না পারে। গতকাল শুনেছি নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফকে রাতে হুমকি দিয়েছে। এরপরই একুইছড়া বিএনপির কার্যালয়ে আগুন লাগে। তারা নির্বাচনকে বানচাল করার জন্য কাজগুলো করে যাচ্ছে।’ 

তিনি অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
 
জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমি কাউকে হুমকি দিইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কিছুদিন আগেও কোনাউর গ্রামে তারা নিজেরাই ধানের শীষের অফিসে আগুন লাগিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল। পরে প্রশাসন তদন্ত করে দেখে যে তারা নিজেরাই আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।’

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘একুইছড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

কেকে/এসএএস
আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   নবীনগর   অগ্নিকাণ্ড   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বয়স বিবেচনাতেই ৪ মামলায় জামিন পান খায়রুল হক: হাইকোর্ট
কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ
ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত
ইরান যুদ্ধে রণতরি পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
সরকারকে আস্থা ধরে রাখতে হবে

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close