দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
গত শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর জানা যায়, ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম হয়েছেন মৌমিতা সরকার মৈত্রী। ভর্তি পরীক্ষায় তার রোল ছিল ১০২১৯৫ এবং তিনি ১০২.৭৫ স্কোর করে প্রথম স্থান অর্জন করেন। ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটে প্রথম হয়েছেন আফরিন আক্তার। ভর্তি পরীক্ষায় তার রোল ছিল ১২০০৭০ এবং তিনি ১০৫.২৫ স্কোর করেন। ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটে প্রথম হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। পরীক্ষায় তার রোল ছিল ১২২৫৫৯ এবং তিনি ১০৪ স্কোর করেন।
‘বি’ ইউনিটের আর্কিটেকচার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আরডি সরকার দুর্জয়। তার রোল ছিল ৩২৫৪৭৮ এবং সর্বমোট ১৭৫ নম্বরের মধ্যে তিনি ১১৫ স্কোর করেন। ‘বি’ ইউনিটের প্রথম শিফটে প্রথম হয়েছেন হাসিবুর রহমান হাসিন। তার রোল ছিল ২০৬৬০৯ এবং স্কোর ছিল ১০১.২৫। দ্বিতীয় শিফটে প্রথম হয়েছেন মো. মেহেদী তানভীর। তার রোল ছিল ২১২১১৫ এবং তিনি ১০১.২৫ স্কোর করেন। তৃতীয় শিফটে প্রথম হয়েছেন ২১৯২৫৮ রোলধারী মো. সাইম ইসলাম। তার স্কোর ছিল ৯৫.৭৫।
‘সি’ ইউনিটে বাণিজ্য ব্যাকগ্রাউন্ডের পরীক্ষায় প্রথম হয়েছেন মো. শাহেদুর রহমান। তার রোল ছিল ৪০১৬৮৩ এবং স্কোর ছিল ৮৯.৭২। ‘সি’ ইউনিটের বিজ্ঞান ও মানবিক ব্যাকগ্রাউন্ডের পরীক্ষায় প্রথম হয়েছেন মো. মারুফ হাসান। তার ভর্তি রোল ছিল ৪৫৫৯২১ এবং তিনি ১০৫.৭৫ স্কোর করেন।
‘ডি’ ইউনিটের প্রথম শিফটে প্রথম হয়েছেন নুরজাহান আক্তার আশা। তার রোল ছিল ৫০৩৫৫৯ এবং তিনি ১১৬.৭৫ স্কোর করেন। দ্বিতীয় শিফটে প্রথম হয়েছেন মোছা. নাজনীন আক্তার। তার রোল ছিল ৫০৮৯৬০ এবং স্কোর ছিল ১১৪। ‘ডি’ ইউনিটের তৃতীয় ও শেষ শিফটে প্রথম হয়েছেন চন্দন দেব দুর্জয়। ভর্তি পরীক্ষায় তার রোল ছিল ৫৫৬৯৪১ এবং তিনি ১০৭ স্কোর করেন।
কেকে/এলএ