শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত : রণধীর জয়সওয়াল      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      গোপালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর, ঘরবাড়িতে অগ্নিসংযোগ      প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর      ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি      ভারতের অরুণাচল প্রদেশে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা      বিশ্ব পরিবেশ দিবস আজ      
দেশজুড়ে
নীলফামারীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে : আহসান হাবীব লেলিন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিন।

রোববার (১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে জেলার লক্ষ্মীচাপ ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনি উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও জনসভায় তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে পথসভায় নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক আহসান হাবীব লেলিন আরও বলেন, ‘নীলফামারী দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জেলা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই জেলাকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত ও উন্নয়নমুখী রাজনীতির কোনো বিকল্প নেই। জনগণ যদি তুহিন ভাইকে ধানের শীষ মার্কা নির্বাচিত করে, তাহলে নীলফামারীকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা হবে।’

‘নির্বাচন মানে শুধু ভোট গ্রহণ নয়, নির্বাচন মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা। উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শুনছি।’

তরুণ সমাজের উদ্দেশ্যে আহসান হাবীব লেলিন বলেন, ‘যুবকরাই আগামী দিনের নেতৃত্ব। যুবসমাজকে মাদক ও বেকারত্ব থেকে মুক্ত করে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।’

লক্ষ্মীচাপ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নীলফামারীর উন্নয়ন কোনো একক ব্যক্তির নয়, এটি সম্মিলিত প্রয়াসের ফল।’

বিশেষ অতিথির বক্তব্যে পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন বলেন, ‘নীলফামারীর টেকসই উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। উন্নয়ন মঞ্চ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করছে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

দুপুর ১২টায় সহদেব বড়গাছা দাখিল মাদ্রাসায় উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দুপুর দেড়টায় দাড়িহারা দিঘীরপাড়ে পথসভা, দুপুর আড়াইটায় আনিছুরের বাড়িতে আলোচনা সভা, বিকাল সাড়ে তিনটায় নিমতলী বগুড়াপাড়ায় পথসভা, বিকাল পাঁচটায় লক্ষ্মীচাপ গোড়কপাড়ায় পথসভা ও সন্ধ্যা সাতটায় লক্ষ্মীচাপ কাচারী হাই স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সমন্বয়ে দায়িত্ব পালন করেন নির্বাচনি প্রধান সমন্বয়ক নীলফামারী সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজন, অনুভব ফাউন্ডেশনের কর্মকর্তা নূরে আলম ছিদ্দিক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা   পরিকল্পনা   আহসান হাবীব লেলিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close