সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
সোশ্যাল মিডিয়া
ভারতে নারীকে মারধরের ভিডিওকে বিএনপি নেতার নারী নিপীড়ন দাবিতে প্রচার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম আপডেট: ০১.০২.২০২৬ ১০:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিয়েতে রাজি না হওয়ায় এক নারীকে বিএনপি নেতা মারধর করছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে। 

এমন দাবি সম্বলিত একটি পোস্টে বলা হয়, “বিয়ে তে রাজি না হওয়ায়, বিএনপি নেতা এক নারীকে চুরির অপবাদ দিয়ে, উরাধুরা লাঠি দিয়ে পিটাচ্ছে।”

কিন্তু যাচাই করে দেখা গেছে, নারীকে বিএনপি নেতার মারধরের দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে এটি ভারতের ঘটনা।

তাজিমুল নামে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এক নেতা কর্তৃক সালিশে এক  নারীকে মারধরের ভিডিও এটি।

ভিডিওর কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এ সম্পর্কে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

ভারতীয় সংবাদমাধ্যম দি ওয়্যার-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছিলো ২০২৪ সালের ২৮ জুন।

প্রতিবেদনটিতে বলা হয়, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক নেতাকে একজন নারীকে প্রকাশ্যে মারধর করতে দেখা যায়। বড় একটি জনসমাগমের উপস্থিতিতে জেলার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ঘেমটাগাছ গ্রামে সড়কের ওপর এ ঘটনা ঘটে।”

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, অভিযোগ অনুযায়ী, সুলতানা নামের ওই নারী স্বামী-সন্তান রেখে রাজীব নামের এক ব্যক্তির সঙ্গে চলে যান। গ্রামে ফেরার পর তাজিমুলের ডাকা সালিশে তাকে জরিমানা দিতে বলা হয়। অর্থ দিতে না পারায় তৃণমূল কংগ্রেস নেতা তাজিমুল ক্ষুব্ধ হয়ে সুলতানাকে মারধর করেন, রাজীবকেও নির্যাতনের অভিযোগ ওঠে।

সুতরাং ভিডিওটি বিয়েতে রাজি না হওয়ায় বিএনপি নেতা কর্তৃক নারীকে পেটানোর দাবিটি সত্য নয় বরং এটি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কর্তৃক একজন নারীকে মারধরের ভিডিও।

সুত্র : ডিসেন্ট
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ভারত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় যুবকের মৃত্যু

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close