বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম: আপনি গুলি করলে, আমরা বসে থাকবো নাকি? বিএসএফকে বিজিবি      এমপিওভুক্তি ও বেতন-অনুদানের দাবিতে অনশনে ইবতেদায়ী শিক্ষকরা      পুশইনের বিরুদ্ধে জামায়াত জোটের ২ দিনের কর্মসূচি ঘোষণা       ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের সহায়তা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      শান্তিরক্ষা মিশনের গৌরব ম্লান হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী      ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণে রাখতে মরিয়া জামায়াত      ‘দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি’      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল–রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তা ব্যাগে রেখেছেন।

ভিডিওতে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে সেলিনা পারভীনকে বলতে শোনা যায়, “এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই, তুই খালি বাবা টাকা পাঠাবি।”

ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই হয়রানি ও নানা অনিয়মের শিকার হচ্ছেন। তবে ঘুষ গ্রহণের সরাসরি ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী জানান, ২০ শতাংশ জমির নামজারির খারিজ করতে গিয়ে সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন ৮ হাজার টাকা দাবি করেন। সরকারি ফি ১ হাজার ৭০ টাকা হলেও অতিরিক্ত টাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, “শুধু সরকারি ফি দিয়ে কাজ হয় না, উপরে দিতে হয় এবং তারও খরচ আছে।” তিনি আরও দাবি করেন, মানুষ ইচ্ছাকৃতভাবে ১০–১৫ হাজার টাকা অগ্রিম দিয়ে কাজ দ্রুত ও সুন্দরভাবে করিয়ে নেন।

অভিযুক্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   ইউনিয়ন   ভূমি কর্মকর্তা   ঘুষ   ভিডিও ভাইরাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close