সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
বিনোদন
আজহারীকে ধন্যবাদ জানালেন বর্ষা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত। ধর্মীয় আচার-রীতিও পালন করেন নিয়মিত। গত বছর ওমরাহ হজ পালন করতে মক্কায় যান, আর সেখান থেকে ফিরেই বড়সড় সিদ্ধান্ত নেন নায়িকা। জানান, সিনেমা ছেড়ে দেবেন তিনি। কারণ হিসেবে জানান, আগামীতে ছেলে-মেয়েরা বড় হবে, তাই এমন সিদ্ধান্ত।

বলা যায়, নিজের কথা রেখেছেন নায়িকা। নতুন কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না বর্ষার নাম। তবে ফটোসেশন, বিভিন্ন ইভেন্টে মাঝে মাঝে ব্যস্ত দেখা যায় নায়িকাকে। এর পাশাপাশি অবসরে বই পড়েন তিনি। নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় বইও পড়েন। এবার তেমনই একটি বই নিয়ে পোস্ট দিলেন বর্ষা; যেখানে সেই বইয়ের লেখক অর্থাৎ জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারীকে বিশেষভাবে ধন্যবাদ দেন বর্ষা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা। ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে, ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য ২টি।”

বর্ষা আরও লেখেন, “জীবনে তেমন কিছুই জানি না, তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারী, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন, আমিন।”

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  আজহারী   বর্ষা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনি মিছিল ও গণসংযোগ
বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close