সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
বিনোদন
নিজ ফ্ল্যাটে খুন জনপ্রিয় অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম আপডেট: ৩১.০১.২০২৬ ১২:১৫ পিএম
 হুদা শারাউই

হুদা শারাউই

নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন সিরিয়ার জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শারাউই। তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) অভিনেত্রীর মৃতদেহ তার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দিনই ভোর পাঁচটা থেকে ছয়টার দিকে খুন হন হুদা শারাউই।

৮৮ বছর বয়সী এ অভিনেত্রীকে তার গৃহকর্মী খুন করেছে বলে তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে। এ ঘটনায় অভিনেত্রীর গৃহকর্মী পলাতক রয়েছেন।
 
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুদা শারাউইয়ের হত্যার তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের খাতিরে এখনই বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না।
 
১৯৩৮ সালে জন্ম নেয়া হুদা শারাউই ৯ বছর বয়স থেকেই শোবিজে কাজ করা শুরু করেন। সিরিয়ার রেডিও প্রোগ্রাম বিশেষ করে ‘দ্য রুল অফ জাস্টিস’-এ কাজ করে জনপ্রিয়তা পান তিনি।
 
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’, ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’ ইত্যাদি।

সূত্র : দ্য নিউ আরবম গালফ নিউজ।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  নিজ ফ্ল্যাট   খুন অভিনেত্রী   হুদা শারাউই  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় যুবকের মৃত্যু

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close