রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
রাজনীতি
‘হ্যাঁ’ ভোট মানে আজাদি, ‘না’ ভোট মানে গোলামি : জামায়াত আমির
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৩০ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ১১:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট, অন্যটি পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। মনে রাখবেন, ‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। ‘হ্যাঁ’ জিতে গেলে বাংলাদেশ জিতবে, আর হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।​

​শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের যুবকেরা রায় দিয়ে জানিয়ে দিয়েছে—আমরা ইনসাফের সঙ্গে আছি। যারা মনে-প্রাণে সংস্কার চাইবে, আমরা তাদের সঙ্গেই থাকব। আজ যুবকেরা পুরোনো ও নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

নারী ও মায়েদের সম্মানের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা আমাদের মায়ের ইজ্জতের ওপর হাত দেয়, তাদের অনুরোধ করি—তোমরা মায়েদের সম্মান করতে শেখো। যারা নিজের মাকে সম্মান করতে পারে না, তারা গোটা জাতি তথা অন্য মাকেও সম্মান জানাতে পারে না। তিনি আরও যোগ করেন, আমাদের কাছে জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। সুতরাং কোথাও আমাদের মায়েদের সঙ্গে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে কথা বলব না।

আসন্ন নির্বাচনকে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে চূড়ান্ত রায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভোটের বুথে ঢুকে প্রথমে শক্ত করে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ জিতে গেলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না; দুর্নীতিবাজ আর চাঁদাবাজের কবর রচিত হবে। এ সময় তিনি দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় দেওয়ার আহ্বান জানান এবং কুমিল্লা-৯ আসনের প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর হাতে দলীয় প্রতীক তুলে দেন।

কুমিল্লা-৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত নেতা অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দীকির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছূম ও মাওলানা আব্দুল হালিম।

​অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদেক কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-১০ আসনের প্রার্থী ইয়াসির আরাফাত, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও জনসভা বাস্তবায়ন সমন্বয়ক অ্যাডভোকেট বদিউল আলম সুজন এবং লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  গণভোট   জামায়াত   শফিকুর রহমান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ
ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত
ইরান যুদ্ধে রণতরি পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স
জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর
ইরানকে ফাঁসাতে ‘লুকাস’ ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
সরকারকে আস্থা ধরে রাখতে হবে

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close