রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
রাজধানী
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে একটি পাঁচ তলা ভবনের পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে গোডাউনটি কীসের প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস তা জানাতে পারেনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “ভবনটি পাঁচ তলা, ভবনটির পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে সংবাদ পাওয়ার পর আমাদের ৪টি ইউনিট সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের পথে।”

তিনি বলেন, “ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া বাসাও রয়েছে এ ভবনে। তবে কীসের গোডাউন তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের সংবাদও আসেনি আমাদের কাছে।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  বনানী   আগুন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর
ইরানকে ফাঁসাতে ‘লুকাস’ ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল
আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার
ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টিতে প্রাণ পেল প্রকৃতি

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close