রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
দেশজুড়ে
গ্রামীণ ভোটারদের গণভোটের গল্প
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের খানসামা উপজেলায় আসন্ন গণভোটকে ঘিরে গ্রামীণ জনগণের মধ্যে আগ্রহ ও সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। হাট-বাজার, চায়ের দোকান কিংবা পরিচিতজনদের আড্ডায় সীমিত আলোচনা থাকলেও গণভোটের প্রকৃতি নিয়ে মানুষ এখনও অজ্ঞ। অনেক ভোটারই জানেন না গণভোট কী, কেন এটি আয়োজন করা হচ্ছে, এবং ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে কী সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করলে দেখা গেছে, গ্রামের অধিকাংশ মানুষ গণভোটের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না। মাঠ পর্যায়ে পর্যাপ্ত সচেতনতামূলক কার্যক্রম না থাকায় ভোটাররা বিষয়টি পুরোপুরি বুঝতে পারছেন না। ফলশ্রুতিতে অনেকের মধ্যে আগ্রহ কমে গেছে এবং বিভ্রান্তিও চোখে পড়ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উঠান বৈঠক, ইউনিয়নভিত্তিক সভা এবং সরাসরি ব্যাখ্যার অভাবই গ্রামীণ ভোটারদের গণভোট সম্পর্কে অজ্ঞতার অন্যতম কারণ। অনেকেই গণভোটকে জাতীয় সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে মিশিয়ে ফেলছেন। কেউ কেউ এটিকে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার একটি প্রক্রিয়া বলে মনে করছেন। এতে গণভোটের প্রকৃত উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে।

আরও উদ্বেগের বিষয় হলো—কোন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে, সেটিও বেশির ভাগ ভোটারের কাছে অজানা। গ্রামীণ এলাকায় এখনো স্মার্টফোন বা ইন্টারনেটের ব্যবহার সীমিত। ফলে ডিজিটাল মাধ্যমে প্রচারিত তথ্য জনগণের কাছে পৌঁছায়নি। ভোটাররা গণভোটের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে কার্যত অন্ধকারেই রয়েছেন।

খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল মালেক বলেন, “নির্বাচন কী, ভোট কী—এটা আমরা বুঝি। কিন্তু গণভোট কী জিনিস, এটি কেউ আমাদের পরিষ্কার করে বোঝায়নি। না বুঝে ভোট দিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন।”

একই ইউনিয়নের ভ্যানচালক এনামুল হক বলেন, “ভোট হবে, সেটা আমরা জানি। ভোট দেবও। কিন্তু গণভোট কেন হচ্ছে, কোন বিষয়ে হচ্ছে—এটা কেউ আমাদের বলেনি। গ্রামে এসে যদি বুঝিয়ে দিতো, ভালো হতো।”

স্থানীয় সচেতন মহলের মতে, গ্রামাঞ্চলের মানুষের কাছে গণভোট নতুন ধারণা হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আরও সক্রিয় ও ধারাবাহিক উদ্যোগ নেওয়া জরুরি। বিশেষ করে উঠান বৈঠক, মাইকিং, ইউনিয়নভিত্তিক সভা এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে সহজ ভাষায় বিষয়টি ব্যাখ্যা করলে মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বাড়তে পারে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, খানসামা উপজেলায় মোট ১,৫৩,৯৫৯ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭,৫২২, মহিলা ভোটার ৭৬,৪৩৬ এবং হিজড়া ভোটার ১ জন। এই ভোটার সংখ্যা গণভোটে অংশগ্রহণ ও সচেতনতার গুরুত্ব আরও স্পষ্ট করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, “গণভোট বিষয়ে ইতোমধ্যে উপজেলার নিজস্ব অর্থায়নে ১২ হাজার লিফলেট এবং সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে পাওয়া প্রায় ১৫ হাজার লিফলেট ইউনিয়ন উদ্যোক্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়েছে। পাশাপাশি গণভোটের বিষয়টি গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ধারাবাহিক প্রচার কার্যক্রম চলমান রয়েছে। আমাদের লক্ষ্য, ভোটাররা যেন গণভোটকে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে ভোট হিসেবে না বোঝেন। গণভোট একটি নির্দিষ্ট প্রশ্নে জনগণের মতামত গ্রহণের গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং এটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমরা মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছি।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, গ্রামবাংলার সাধারণ মানুষের ভাষা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে গণভোটের বিষয়টি ব্যাখ্যা করা জরুরি। তা না হলে অনেক ভোটার না বুঝেই ভোট দিতে পারেন, যা গণভোটের উদ্দেশ্য ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। প্রশাসন আশা করছে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভোটের অংশগ্রহণ এবং গণভোটের প্রকৃত উদ্দেশ্য উভয়ই সঠিকভাবে প্রতিফলিত হবে।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  গণভোট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বয়স বিবেচনাতেই ৪ মামলায় জামিন পান খায়রুল হক: হাইকোর্ট
কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ
ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত
ইরান যুদ্ধে রণতরি পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
সরকারকে আস্থা ধরে রাখতে হবে

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close