সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হুমকির দেওয়ার অভিযোগ       ভোট গ্রহণ পর্যন্ত রাতে গ্রাম ও ঘর পাহারা দিন : শামা ওবায়েদ      
শিক্ষা
৫০তম বিসিএসের পরীক্ষা কাল, রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম আপডেট: ২৯.০১.২০২৬ ৫:৩৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) নির্ধারিত সময়েই ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো আইনগত বাধা রইলো না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাইকোর্টের একজন বিচারক এ আদেশ দেন।

এর আগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে পরীক্ষার্থীদের পক্ষে গত বুধবার হাইকোর্টে একটি রিট দায়ের করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। রিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে পরীক্ষা আয়োজনকে চ্যালেঞ্জ জানানো হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয়টি তুলে ধরা হয়।

রিটের শুনানিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর পক্ষে জানানো হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ায় পিএসসির পূর্বঘোষিত সূচি অনুযায়ীই ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলো হলো— ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয়। পিএসসি সূত্রে জানা গেছে, এবারের বিসিএসে বিপুল সংখ্যক প্রার্থী আবেদন করেছেন।

পিএসসি আরও জানিয়েছে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকা এবং পিএসসির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  বিসিএস   রিট খারিজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পটুয়াখালী কালেক্টরেট স্কুলে প্রমোশন পরীক্ষায় বিপুল অকৃতকার্য, সংবাদ সম্মেলন
তরুণদের জন্য বিশেষ উদ্যোগের ঘোষণা দিলেন তারেক রহমান
শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
দেশে নির্বাচনকে প্রভাবিত করার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে : চাকসু জিএস
ফরিদপুর–৪ আসনে বইছে ভোটের হাওয়া, শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

সর্বাধিক পঠিত

মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
গাউসিয়া কমিটি বাংলাদেশ শুলকবহর ওয়ার্ডের অভিষেক ও শপথ গ্রহণ

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close