বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      
বিনোদন
মির্জা আব্বাসের ধৈর্যে বাবাকে মনে পড়ল শবনম ফারিয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় ও খোলামেলা। সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করতে তিনি কখনোই পিছপা হন না। এবার নির্বাচনি প্রচারণার উত্তাপের মাঝেই বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সম্প্রতি তার নির্বাচনী প্রচারণার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিও দেখেই বাবার স্মৃতি মনে পড়ে যায় বলে জানান শবনম ফারিয়া।

ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ফারিয়া লেখেন, “গত কিছুদিন নির্বাচনি প্রচারের বিভিন্ন ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে।”

কেন এমন অনুভূতি হয়েছে, সেটিও রসিকতার ছলে ব্যাখ্যা করেছেন তিনি। ফারিয়া জানান, তার বাবা ছিলেন ভীষণ শান্ত স্বভাবের মানুষ, আর মা ছিলেন ঠিক তার বিপরীত। দাদির কড়া শাসনে বড় হওয়া বাবার জীবন কেটেছে স্ত্রী ও তিন কন্যার সঙ্গে—যাদের ‘শাসন’ হাসিমুখেই সহ্য করে গেছেন তিনি।

মজার ছলে অভিনেত্রী লেখেন, “আমি প্রায়ই হাসতে হাসতে বলি আমার বাবার তো জান্নাত অনেকটাই কনফার্ম। আমার বাবা এই দুনিয়ায় ৪১ বছর আমার মাকে, ৬২ বছর তার মাকে এবং পরবর্তীতে তার তিন কন্যাকে—এই ভয়ংকর ৫ মহিলাকে হাসিমুখে সহ্য করে গেছেন। তার শাস্তি তো দুনিয়াতেই শেষ।”

তবে নিজের এই স্ট্যাটাসকে যেন ভিন্নভাবে ব্যাখ্যা না করা হয়, সে বিষয়েও সতর্ক করেছেন শবনম ফারিয়া। পোস্টের শেষাংশে তিনি সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, “আল্লাহ ওয়াস্তে এইটা নিয়ে নিউজ করবেন না। প্লিজ। আর দয়া করে ধর্মীয় কিছু রিলেট করবেন না, এইটা কোনো সিরিয়াস স্টেটমেন্ট না।”

যদিও অভিনেত্রীর ‘নিউজ না করার’ অনুরোধ উপেক্ষা করেই তার এই ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভাইরাল আলোচনার জন্ম দেয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মির্জা আব্বাস   শবনম ফারিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close