রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
রাজনীতি
টাইম ম্যাগাজিনে বিশেষ সাক্ষাৎকার
মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে : তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের জনগণ যাতে তাদের রাজনৈতিক অধিকার পান, সে জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

টাইমকে তারেক রহমান বলেছেন, ‘আমি যদি আমার পরিকল্পনার ৩০ ভাগও বাস্তবায়ন করতে পারি, আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করবেন।’

টাইম–এর প্রতিবেদনে বলা হয়, আশা করা হচ্ছে, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শুরু করা প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো এমন এক প্রয়োজনীয় ভারসাম্য তৈরি করবে, যা দেশকে আবার স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হওয়া থেকে রক্ষা করবে। আর এ জন্য দীর্ঘ রাজনৈতিক নির্বাসনের সময়ে তারেক রহমান প্রয়োজনীয় আত্মোপলব্ধি ও পরিপক্বতা অর্জন করেছেন, যাতে তিনি দেশের জনগণের প্রকৃত নেতা হয়ে উঠতে পারেন।

এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘যাঁরা (জুলাই অভ্যুত্থানে) প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমাদের অত্যন্ত শক্তিশালী দায়বদ্ধতা রয়েছে। জনগণ যাতে তাঁদের রাজনৈতিক অধিকার ফিরে পান, সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর সংবাদমাধ্যমকে দেওয়া তারেক রহমানের এটাই প্রথম একান্ত সাক্ষাৎকার। তারেক রহমানের জন্য গত কয়েক সপ্তাহ ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ। গত ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে পৌঁছালে লাখো উচ্ছ্বসিত সমর্থক তাকে স্বাগত জানান। এর মাত্র পাঁচ দিন পর দীর্ঘ অসুস্থতার পর তার মা এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।

খালেদা জিয়ার জানাজায় রাজধানী জনসমুদ্রে পরিণত হয়। অশ্রুসজল চোখে তারেক রহমান বলেন, ‘আমার হৃদয় বড় বেশি দুঃখভারাক্রান্ত। কিন্তু তার (খালেদা জিয়া) কাছ থেকে আমি এই শিক্ষা পেয়েছি, যখন কোনো দায়িত্ব আপনার ওপর অর্পিত হয়, তখন আপনাকে অবশ্যই তা পালন করতে হবে।’

তারেক রহমানের সমর্থকদের কাছে তিনি নিপীড়নের শিকার একজন মুক্তিদাতা, যিনি তার সমস্যাগ্রস্ত মাতৃভূমিকে রক্ষা করতে ফিরে এসেছেন। অন্যদিকে বিরোধীরা মনে করেন, তার নেতৃত্বের একমাত্র যোগ্যতা হলো পারিবারিক সূত্রে পাওয়া সুযোগ। অবশ্য তারেক রহমান জোর দিয়ে বলেছেন, এই বিভক্ত জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তিনিই সঠিক ব্যক্তি। তিনি বলেন, ‘আমি আমার বাবা-মায়ের সন্তান হওয়ার কারণে এটা হয়নি। আমার দলের সমর্থকদের জন্যই আজ আমি এখানে পৌঁছেছি।’

টাইম–এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মানুষও তার কথায় আস্থা রাখছে বলে মনে হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে করা জনমত জরিপ অনুযায়ী, তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০ শতাংশ। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ১৯ শতাংশ।

তবে স্পষ্ট উদ্বেগ রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দুর্নীতির ধারণা সূচকে টানা চার বছর বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সংস্কারপন্থীরা আশঙ্কা করছেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে যে প্রায় ১ হাজার ৪০০ বিক্ষোভকারী প্রাণ দিয়েছেন, তাদের সেই রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত হয়তো আরেকজন স্বার্থপর অভিজাত ব্যক্তির উত্থান ঘটবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   খালেদা জিয়া   টাইম ম্যাগাজিন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর
ইরানকে ফাঁসাতে ‘লুকাস’ ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল
আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার
ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টিতে প্রাণ পেল প্রকৃতি

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close