মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
বিনোদন
হরর কিংবা থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম
‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স

‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স

ওটিট প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি সিনেমা ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ এখন স্ট্রিমিং চার্টে দাপটের সঙ্গে রাজত্ব করছে। আজ রয়েছে নেটফ্লিক্সের বৈশ্বিক টপ চার্টের দুইয়ে। 

২০২১ সালে প্রকাশিত জনপ্রিয় লেখিকা এমিলি হেনরির বহুল আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্যাডার ও টম ব্লাইথ। তারা পর্দায় ফুটিয়ে তুলেছেন পপি ও অ্যালেক্সকে—দুই ঘনিষ্ঠ বন্ধু। তবে একসঙ্গে দুজন বের হয় এক ভ্রমণে, যা রূপ নেয় প্রেমে।

‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স

‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স


৯ জানুয়ারি মুক্তির পরপরই নেটফ্লিক্সের বৈশ্বিক সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় ১ নম্বরে উঠে আসে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’। দুই সপ্তাহ পেরিয়ে এখনো এটি রয়েছে ২ নম্বরে। এমিলি হেনরির বইয়ের ভক্ত হোক বা প্রথমবার এই গল্পের সঙ্গে পরিচিত দর্শক—সবাই যেন এই সিনেমার প্রেমে পড়ে যাচ্ছেন। এ সাফল্যকে কাজে লাগানো নেটফ্লিক্সের জন্যই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

কেন এত জনপ্রিয়তা পেল সিনেমাটি

বহুল পঠিত উপন্যাস থেকে রোমান্টিক সিনেমা তৈরি নতুন কিছু নয়। তবে এমিলি হেনরির গল্প অবলম্বনে নির্মিত হওয়ায় ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ একেবারেই আলাদা মাত্রায় পৌঁছেছে। ২০২০ সালে তাঁর প্রথম উপন্যাস ‘বিচ রিড বুকট’ ঝড় তোলার পর থেকে এমিলি হেনরির প্রতিটি বই-ই বেস্টসেলার হয়েছে। এর পেছনে বড় কারণ—এই গল্পগুলোর চরিত্রগুলো সময়ের অন্যতম গভীর ও আবেগঘন, যা ২০২০-এর দশকের সাহিত্যে বিরল।

‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স

‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স


এ শক্তিই পর্দায় দারুণভাবে ধরা দিয়েছে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’-এ। শুরুতে পপির খামখেয়ালি স্বভাব কিছুটা বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু গল্প এগোতে থাকলে দর্শক যেমন তাকে বোঝে, তেমনি অ্যালেক্সও বুঝতে শেখে, সে এমন কেন। ধীরে ধীরে দর্শক তার বড়সড় ব্যক্তিত্বকে আপন করে নেয় এবং ভাবতে বাধ্য হয়, কেন কখনো তাকে ‘অতিরিক্ত’ মনে হয়েছিল।

অন্যদিকে অ্যালেক্স চাইলে একঘেয়ে, সাদামাটা চরিত্র হয়েই থাকতে পারত। কিন্তু তার আবেগঘন স্বচ্ছতা দেখায়, সে কতটা স্তরবহুল মানুষ। চরিত্র দুটির এই গভীরতা সিনেমাটিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।

রসায়নই আসল চাবিকাঠি

এই দুই চরিত্র যত ভালোভাবেই লেখা হোক না কেন, প্রধান দুই অভিনেতার মধ্যে রসায়ন না থাকলে সিনেমাটি কাজ করত না। সৌভাগ্যক্রমে এমিলি ব্যাডার ও টম ব্লাইথের মধ্যে রসায়ন চোখে পড়ার মতো। প্রথম অস্বস্তিকর সাক্ষাৎ থেকে শুরু করে হৃদয়ছোঁয়া শেষ পর্যন্ত—একমুহূর্তের জন্যও তাঁদের দিক থেকে চোখ ফেরানো যায় না।

‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স

‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স


সব মিলিয়ে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ যেন ক্ল্যাসিক রোমান্টিক কমেডির প্রতি একধরনের শ্রদ্ধাঞ্জলি। সিনেমাটি ভ্রমণকেন্দ্রিক হওয়ায় এতে রয়েছে চোখজুড়ানো সুন্দর সব লোকেশন। কঠিন সময় আর প্রতিকূল আবহের মধ্যে এই সিনেমা যেন একধরনের স্বস্তির পরশ।

থ্রিলারের বাইরে

২০২৬ সালের শুরুটা নেটফ্লিক্সের জন্য দারুণ হয়েছে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’-এর সাফল্যে। কয়েক বছর ধরে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে রাজত্ব করেছে থ্রিলারধর্মী কনটেন্ট। তবে বছরের শুরুতেই এমন একটি সিনেমা দিয়ে যাত্রা শুরু করল, যা রোমান্টিক ঘরানার। উপন্যাসটি আগে থেকে জনপ্রিয় হওয়া সিনেমাটি খুব সহজেই মানুষের কাছে পৌঁছে গেছে।

‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স

‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। নেটফ্লিক্স


পাঠকেরাই চান তাদের প্রিয় গল্পগুলো পর্দায় দেখতে। নেটফ্লিক্স আগেও ‘দ্য কিসিং বুথ’, ‘টু অল দ্য বয়েজ’-এর মতো রোমান্টিক অ্যাডাপটেশনে সাফল্য পেয়েছে। ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ ছিল এমিলি হেনরির লেখা থেকে নির্মিত প্রথম সিনেমা। আর নেটফ্লিক্স নিশ্চয়ই আনন্দিত; কারণ, তারা ইতিমধ্যে তার আরও দুটি উপন্যাস ‘হ্যাপি প্লেস’ ও ‘ফানি স্টোরি’ নিয়ে কাজ করছে।

স্ক্রিন র‍্যান্ট অবলম্বনে

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  হরর কিংবা থ্রিলার নয়   বিশ্বজুড়ে ঝড়   রোমান্টিক সিনেমা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
কাপাসিয়ায় চিনির বিকল্প হিসেবে গুড়ের চাহিদায় বাড়ছে আখ চাষ

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close