রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: জ্বালানি তেল নিয়ে মিলছে স্বস্তির খবর      রিয়ালের জয়ের রাতে গুলেরের ইতিহাস গড়া গোল      ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস      আন্দোলনের পথেই হাঁটছে বিরোধীরা      সরকারকে আস্থা ধরে রাখতে হবে      হাতের কালি মোছার আগেই তিন প্রতিশ্রুতি বাস্তবায়ন      ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের       
দেশজুড়ে
মা-বোনদের হিজাব টানাটানি করলে আগুন জ্বলবে : মামুনুল হক
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম আপডেট: ২৭.০১.২০২৬ ৫:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘অতীতের জরাজীর্ণ লুণ্ঠন ও দুর্নীতির বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করার জন্য অনেক চড়াই-উৎরাই, জীবন আর রক্ত দিতে হয়েছে। 

তিনি বলেন ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের যে বিজয় সূচিত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের পর থেকে মানুষ হতাশ হয়েছে। এ দেশে মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে, এ দেশের মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করে মামুনুল হক বলেন, সজাগ হয়ে যান। আমাদের নারী গণসংযোগকারী—আমার মা-বোন, কন্যারা—আমাদের প্রতীকের প্রচারণার জন্য মা-বোনদের কাছে যাচ্ছে। তাই তাদের শান্তিপ্রিয় গণসংযোগে ভীতসন্ত্রস্ত হয়ে সন্ত্রাসী কায়দায় মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করা না হলে, হিজাব নিয়ে টানাটানির দুঃসাহস দেখানো হলে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সক্ষমতা কারো থাকবে না।

জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মাওলানা মুখলেছুর রহমান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমাদ নূরী, হবিগঞ্জ জেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং হবিগঞ্জ জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।

কেকে/এমএফ

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় দিনের সংসদ অধিবেশন শুরু
ম্যানসিটি ড্র করায় শিরোপার লড়াইয়ে এগিয়ে আর্সেনাল
বয়স বিবেচনাতেই ৪ মামলায় জামিন পান খায়রুল হক: হাইকোর্ট
কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ

সর্বাধিক পঠিত

ঈদের পর ছাত্রদলের নতুন কমিটি
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
সরকারকে আস্থা ধরে রাখতে হবে
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের কারিগর প্রকৌশলী সমাজ : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close