সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
সোশ্যাল মিডিয়া
হাদির সন্তানকে ঘিরে ‘স্ক্রিপ্ট’ সাজানোর অভিযোগ রাকসু জিএসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে শহীদ ওসমান হাদির সন্তানকে ব্যবহার করে একটি ‘স্ক্রিপ্ট’ সাজানো হয়েছে—এমন অভিযোগ তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

আম্মারের অভিযোগ, শহীদ ওসমান হাদির ভাই ওমর শরীফ মূলত ১১ মাসের শিশু ফিরনাসের দেখভালের অজুহাতে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা সাজিয়েছেন। এতে শহীদ হাদির স্ত্রীকে বাংলাদেশে রেখে সন্তানকে বিদেশে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ।

রোববার (২৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার একটি উপমার মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি লেখেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় স্বামী মারা যাওয়ার পর একজন নারীর হাতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত থাকে। সেই সুযোগকে ব্যবহার করেই সন্তানের অভিভাবকত্বের নামে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

ওমর শরীফের উদ্দেশে আম্মার বলেন, “এক্সাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট! ১১ মাসের শিশু ফিরনাসের দেখভাল দেখিয়ে শহীদ হাদির লাশের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চাওয়া হচ্ছে। এমনকি বলা হচ্ছে—স্ত্রীকে রেখে দাও, সন্তানকে দাও। অথচ শহীদ হাদির স্ত্রীই এখন দুনিয়ার সবচেয়ে অনিরাপদ মানুষ।”

তিনি আরও অভিযোগ করেন, সিঙ্গাপুরে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও শুরু থেকেই লন্ডনে যাওয়ার পরিকল্পনা ছিল। পরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেখানেই স্থায়ী হওয়ার ‘গল্প’ সাজানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আম্মার লেখেন, “লন্ডনে যাওয়ার খায়েশ থাকলে আপনি যেতেই পারেন। কিন্তু যে স্ক্রিপ্টে যেতে যাচ্ছেন এবং যাকে জড়াচ্ছেন, সে শুধু শহীদ হাদির সন্তান না—সে তার উত্তরসূরি।”

শহীদ হাদির সন্তানকে নিয়ে টানাটানি না করে ওমর শরীফকে একা চলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুটিকে শহীদ হাদির আদর্শে বড় করে তুলতে হবে।

আরেক পোস্টে সালাউদ্দিন আম্মার দাবি করেন, ‘লাশ ক্যাশ’-এর পুরো বিষয়টি এখন স্পষ্ট। তার ভাষায়, “মানুষের আসল পরিচয় মৃত্যু কিংবা সংকটের পরই সবচেয়ে পরিষ্কার হয়।”

তিনি উল্লেখ করেন, একজন শহীদের স্ত্রী যখন সরকারি সুবিধা বা চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘আমি চাকরি চাই না, আমি বিচার চাই’ বলে অবস্থান নেন, তখন সেটি আর ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না—তা ন্যায়বিচার, আত্মসম্মান ও আদর্শের প্রতি দৃঢ় অবস্থানের প্রতীক হয়ে ওঠে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  হাদি   রাকসু   জিএস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লালমনিরহাটে দুলুর মিছিলে মিশে গেল ভিক্ষুক থেকে পেশাজীবী
রাজশাহী বিভাগে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ২,৭৮৬ টি
বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনি মিছিল ও গণসংযোগ
বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close