বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       ● বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান      ● ফেনীর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ডায়াবেটিস সামগ্রী বিতরণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রীপুরে ‘মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন’ উদ্যোগে ফ্রি ডায়াবেটিস সামগ্রী (গ্লুকোমিটার) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় প্রাক্তন অতিরিক্ত সচিব ও মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের উপদেষ্টা জনাব মাহমুদ হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সাইদুল ইসলাম।

মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি ডা. অরুন চন্দ্র বসাক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জনাব মাহমুদ হাসান ডায়াবেটিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক কর্মসূচির জন্য মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজী মো. নুরুজ্জামান, আলহাজ্ব ফিরোজ আহমেদসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ডায়াবেটিক এসোসিয়েশনের সকল স্টাফের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত রোগীরা সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে ১০০ জন নিবন্ধিত রোগীর মধ্যে গ্লুকোমিটার এবং বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডায়াবেটিক   গাজীপুর   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close