সোমবার, ১৬ মার্চ ২০২৬,
২ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
প্রবাস
সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:৫১ এএম

সন্ত্রাসীদের করা গুলিতে দক্ষিণ আফ্রিকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে টিপু চৌধুরী নামে এক বাংলাদেশি প্রবাসী নিহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সেখানকার স্থানীয় সময় বিকেল ৩টায় কোয়ামথলাংগা প্রিটোরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত টিপু চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাতো ভাই লিটু চৌধুরী জানান, টিপু চৌধুরী প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। সেসময় হঠাৎ করেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। আজ থেকে ২০ বছর আগে টিপু চৌধুরীর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকেও গুলি করে খুন করে ‘সন্ত্রাসীরা।’

লিটু চৌধুরী আরও জানান, টিপুর মরদেহ স্থানীয় থানায় রয়েছে ও দেশের আনার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. আশরাফ উদ্দিন বলেন, আমি এখন ছুটিতে দেশে রয়েছি। এর মধ্যেই জানতে পারলাম, টিপু ভাই ‘সন্ত্রাসীদের’ গুলিতে মারা গেছেন। শুনে খুব খারাপ লাগছে। তার সাথে অনেক স্মৃতি রয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সন্ত্রাসী   দক্ষিণ আফ্রিকা   বাংলাদেশি প্রবাসী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী
সুগন্ধা পয়েন্টে অবৈধ ‘ড্রাগন মার্কেট’ এখনো অটুট

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close