কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাজমুল হোসেনের পিতা মরহুম হাজী জবেদ আলীর স্মরণে রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) মুররায় একটি হলে জসিম উদ্দিন আহমেদ দুলালের সভাপতিত্বে এতে শাহ আলম খান ও আল আমিন খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন মোহাম্মদ নাজমুল হোসেন।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রিপন, আলম, দুলাল, শরীফসহ বাংলাদেশ কমিউনিটির শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত শেষে ঘরোয়া পরিবেশে তবারক পরিবেশন করা হয়।
কেকে/ এমএস