সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
অর্থনীতি
আবাসন ও সেমিকন্ডাক্টরে নতুন ব্যবসা আনছে এসিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) ব্যবসায় নতুনত্ব আনতে যাচ্ছে। কোম্পানিটি আবাসন ও সেমিকন্ডাক্টর ব্যবসা শুরু করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড নামে দুটি সহযোগী প্রতিষ্ঠান চালু করা হবে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবসা শুরুর বিষয়টি অনুমোদিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এসিআই।

তথ্য অনুযায়ী, এসিআই প্রপার্টিজ লিমিটেডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এর ৮৫ শতাংশ শেয়ার থাকবে এসিআইয়ের। দেশের ক্রয়ক্ষমতা বাড়ায় আবাসন খাতের বাজার সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় দুই হাজারের বেশি আবাসন প্রতিষ্ঠান রয়েছে, যাদের মধ্যে দুই-তিন ডজন প্রতিষ্ঠান ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত।

এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেডেরও অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা, ৮৫ শতাংশ শেয়ার থাকবে এসিআইয়ের। স্মার্টফোন, গাড়ি, ফ্রিজ থেকে অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি—সবই মাইক্রোপ্রসেসর, আইসি বা ইন্টিগ্রেটেড বোর্ডের ওপর নির্ভরশীল। বৈশ্বিকভাবে সেমিকন্ডাক্টরের বাজার প্রায় ৭৭২ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশ ধীরে ধীরে প্রবেশ করছে। দেশীয় প্রতিষ্ঠান যেমন সোলারিক, নিউরাল সেমিকন্ডাক্টর, উল্কাসেমি, প্রাইম সিলিকন, টেটোন ইলেকট্রনিকস, ডিবিএল ডিজিটাল ইতিমধ্যে খাতে আছে।

প্রসঙ্গত, বর্তমানে এসিআই গ্রুপের ব্যবসা আছে ওষুধ, কৃষি, অটোমোবাইল, ভোগ্যপণ্য, সুপারস্টোর ও এভিয়েশন খাতে। তাদের অনেক পণ্যের বাজারে শীর্ষস্থানীয় অবস্থান। সব মিলিয়ে এসিআইয়ের কোম্পানির সংখ্যা ১৮, এছাড়া পাঁচটি কোম্পানিতে যৌথ বিনিয়োগ রয়েছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  আবাসন   সেমিকন্ডাক্টর   এসিআই  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে নির্বাচনি এলাকায় ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
লালমনিরহাটে দুলুর মিছিলে মিশে গেল ভিক্ষুক থেকে পেশাজীবী
রাজশাহী বিভাগে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ২,৭৮৬ টি
বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনি মিছিল ও গণসংযোগ
বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close