যশোরের কেশবপুরের বেলকাটি গ্রামের সাংবাদিক সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে টিউবওয়েলর মাথা চুরি করে নিয়ে গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় কেশবপুর থানার পাঁজিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মামুন হোসেনকে জানানো হয়েছে বলে জানান ভুক্তভোগী মালিক।
তিনি আরো জানান, স্থানীয় নেশাখোরদের দারা এ ধরনের চুরির ঘটতে পারে বলে অনেকের ধারনা।
এ ছাড়া প্রতিনিয়ত পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বৈদ্যুতিক ট্রান্সমিটার, টিউবওয়েলের মাথা, ডিপ টিউবওয়েল মাথা চুরির ঘটনা দিনদিন বেড়েই চলেছে।
কেকে/ এমএস