আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় স্পষ্ট অবস্থান জানাল ক্রিকেট আয়ারল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের আসরটিতে ভারতে গিয়ে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসি ও বিসিবির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উত্থাপন করা হয় গ্রুপ পরিবর্তনের প্রস্তাব। বিসিবি জানিয়েছে, ‘অন্যান্য বিষয়ের মধ্যে, কমপক্ষে লজিস্টিক্যাল পরিবর্তন নিয়ে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা আলোচনা করা হয়েছে।’
বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হলেও সেটি গ্রহণ করা হয়নি আইসিসি ও আয়ারল্যান্ড ক্রিকেট থেকে।
ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে আমাদের মূল সূচি থেকে সরানো হবে না। আমরা গ্রুপ পর্ব শ্রীলঙ্কাতেই খেলছি।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে ‘সি’ গ্রুপে আয়ারল্যান্ড। সেখানে গ্রুপসঙ্গী অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমান।
অন্যদিকে, ভারত যাওয়া থেকে বিরত থাকা বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে রয়েছে। যেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি। ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইতে।
কেকে/ এমএস