সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
খেলাধুলা
আইসিসির সঙ্গে জরুরি বৈঠক : ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আজ আইসিসির সঙ্গে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসময় ভারতে না যাওয়ার সিদ্ধান্তে নিজেদের অনড় অবস্থানের কথা জনিয়েছে বোর্ড।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে শুরু হওয়া এ সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও তিন পরিচালক উপস্থিত ছিলেন। যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন। 

বৈঠকে আইসিসিকে ভারতে দল না পাঠানোর ব্যাপারে সরাসরি জানিয়েছে বিসিবি। অর্থাৎ, বাংলাদেশ নিজেদের আগের অবস্থানেই অনড়। এ ছাড়া কেন খেলতে যেতে চায় না সেটাও বিস্তারিত জানিয়েছে বিসিবি। একইসঙ্গে আবারও ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহবান জানানো হয়েছে।

বিসিবির শীর্ষ একজন পরিচালক বৈঠকে আলোচনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিসিবির সব কথা আইসিসির সিকিউরিটি প্রধান শুনেছেন এবং পরে বিস্তারিত সিদ্ধান্তের কথা জানাবেন। 

পরবর্তীতে এক বিবৃতিতে বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার কথাও আলোচনায় উঠে এসেছে বলে উল্লেখ করে বিসিবি, ‘গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয় ৷’

বিসিবি আরও বলছে, ‘আলোচনার সময় বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। একই সঙ্গে বিসিবি বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই সভায়।’ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ‍উভয়পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলেও একমত হয়েছে। 

এর আগে আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও একই অবস্থান জানিয়েছিল বিসিবি। এবার সরাসরি বৈঠক করতে ঢাকায় এলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তার সঙ্গী হসেবে বিশ্ব ক্রিকেট সংস্থাটির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনারও আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় ঢাকায় আসা হয়নি তার। সে কারণে তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। বিপরীতে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  আইসিসি   বিসিবি   জরুরি বৈঠক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় যুবকের মৃত্যু

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close