বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
দেশজুড়ে
রংপুর-১ আসনে মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুর-১ (গঙ্গাচড়া) সংসদীয় আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মো. মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১৭ জানুয়ারি) আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় প্রদান করে।

এর আগে গত ১ জানুয়ারি দাখিলকৃত হলফনামায় অনিচ্ছাকৃতভাবে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য উল্লেখ থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যারিস্টার মোঃ মঞ্জুম আলী ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন।

রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, “এই রায়ের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আমি ন্যায়বিচার পেয়েছি। রংপুর-১ আসনবাসীর দোয়া ও সমর্থন থাকলে সব বাধা অতিক্রম করে নির্বাচিত হব—ইনশাল্লাহ।”

এদিকে, রায়ের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সন্তোষ বিরাজ করছে। তারা জানান, সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। এই রায় আমাদের পক্ষে এসেছে।

উল্লেখ্য, রংপুর-১ সংসদীয় আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  রংপুর-১   মনোনয়নপত্র বৈধ ঘোষণা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close