বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      
দেশজুড়ে
হাতিয়ায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা
হাতিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় শিক্ষার আলোকে আরও এক ধাপ এগিয়ে নিতে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট দাঁড়িয়েছে মেধাবী শিক্ষার্থীদের পাশে। ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে হাতিয়া শহর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় উক্ত সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী মো. দিদারুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো. এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ. ন. ম. হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সোলেমান, এবং প্রকৌশলী দিদারুল ইসলামের পিতা মো. আবদুর জাহের।

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুল ইসলাম কচি ও হাতিয়ার শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল উদ্দিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন সুখচর আজহারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল গফুর, বুড়িচর শহীদ আলী আহমদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম নোমান ছিদ্দিক, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জিএম ইব্রাহিম, চৌমুহনী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আরেফিন আলী, হাতিয়ার শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মো. বাবুল উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে হাতিয়া উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৮৪ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর আগে মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১,২৩৩ জন শিক্ষার্থী, যার মধ্য থেকে কঠোর প্রতিযোগিতায় উত্তীর্ণ হন এই ৮৪ জন। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেকে নগদ ২,৫০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেকে ১,৫০০ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দ্বীপাঞ্চলের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যেও যে মেধা ও মননের স্বাক্ষর রাখছে, এই বৃত্তি তাদের সেই অদম্য চেষ্টাকে সম্মান জানায়। এমন উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে।”

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   বৃত্তি   শিক্ষার্থী   সম্মাননা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close