মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬,
২৮ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ      
প্রিয় ক্যাম্পাস
ইবিতে তারুণ্যের শীতবস্ত্র বিতরণ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’-এর উদ্যোগে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

তারুণ্যের সভাপতি মুরসালিন ইসলাম তুরানের সভাপতিত্বে এবং মিম আক্তার ও মিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল।

এছাড়া সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাইমুন নোমানসহ তারুণ্যের বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র নিতে আসা এক বৃদ্ধা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বাবাগো মোরা অনেক অসহায়। আবদালপুর থেকে আইছি। আমার ব্যাটারা যাইয়ে কয়ে আছিলো আজকে আসতি। আমাক এরা একটা কম্বল দিছে, একটা চাদর দিছে, আমার নাতির জন্যি জ্যাকেট কিনি দিছে। আমার খুব উপকার হইছে বাবা। আল্লাহর কাছে দুয়া করি ব্যাটা-বিটিদের জন্যি।”

তারুণ্যের সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, “অসহায় দুস্থ মানুষের পাশে থাকা তারুণ্যের অন্যতম উদ্দেশ্য। প্রতিবারের ন্যায় আমরা চেষ্টা করেছি ক্যাম্পাস সংলগ্ন গ্রামের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আমরা শিশুদের জন্য মোজা ও হুডি এবং প্রাপ্ত বয়স্কদের জন্য কম্বল, চাদর ও মোজা নিয়ে এসেছি। শীতার্ত এই মানুষদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে যারা সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, “তারুণ্যের সদস্যরা নিজেদের পড়ালেখার পাশাপাশি যে উদাত্ত মানবিকতার কাজ করছে তা অবশ্যই প্রশংসনীয়। তারা ক্যাম্পাসে ভেতরে ও বাইরে যে সমানভাবে কাজ করে তা আজকের এই উপস্থিতি প্রমাণ করে। এটি আসলে শীতবস্ত্র নয়, এটি হচ্ছে তাদের পক্ষ থেকে উপহার। এসব কাজে তাদের কোনো স্বার্থ নেই। তারা কোনো ফিডব্যাক চায়না বরং চায় মানুষের পাশে দাঁড়াতে। একটি পরিবারের যেমন সন্তান তার অভিভাবকদের উপহার দিয়ে থাকে, আজকের এই কার্যক্রমও তেমনই। সচেতন নাগরিক হিসেবে তারা যে কাজ করছে, এটি ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছি।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ইবি   শীতবস্ত্র বিতরণ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাতক্ষীরা শ্যামনগরের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close