সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
গণমাধ্যম
এ কে আজাদ
স্বাধীনভাবে সাংবাদিকতা না করা গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম আপডেট: ১৭.০১.২০২৬ ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাধীন সাংবাদিকতা না করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে ‘গণমাধ্যমের ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপ’ নিয়ে প্রদর্শিত ডকুমেন্টারিতে তিনি এ মন্তব্য করেন।

এ কে আজাদ বলেন, “সরকার যেকোনো সময় ইলেকট্রনিক মিডিয়ার ‘সুইচ অফ’ করে বন্ধ করে দেয়। কিন্তু প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে এটা সম্ভব হয় না। সেক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করে। যেমন– তথ্য মন্ত্রণালয় আমাদের সরকারি বিজ্ঞাপন কমিয়ে দেয়। এ ছাড়া অতীতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে বিজ্ঞাপন না দেয়, তার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি কোন সংবাদ যাবে, কোন সংবাদ যাবে না, তার জন্য গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়।”

সরকার যদি গণমাধ্যমের সঙ্গে এই ধরনের আচরণ করে তাহলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। স্বাধীন সাংবাদিকতা না করতে পারলে দেশের উন্নয়নও সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সম্মিলনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, “বিগত দেড় দশকে অনেক মিডিয়া বন্ধ করে দেয়া হয়েছে, ‍নিপীড়ন ও নিষ্পেষণ করা হয়েছে, অনেক অফিসে ভাঙচুর করা হয়েছে, সম্পাদকদের গ্রেফতার করা হয়েছে। গণতন্ত্রের জন্য যতদিন আকাঙ্ক্ষা থাকবে, এই লড়াইটা কিন্তু আমাদের চলবে। আমরা সেটি জেনেশুনেই মিডিয়াতে এসেছি। অন্য দশটা পেশার থেকে এটা ঝুঁকিপূর্ণ পেশা। এটি মহৎ পেশা, সেজন্য এটার যেমন রোমাঞ্চ আছে, থ্রিল আছে—একই রকম চ্যালেঞ্জও আছে।”

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, স্বাধীন জুডিসিয়ারি ও স্বাধীন সংবাদ মাধ্যম একে অপরেরর পরিপূরক। কোর্ট অব কনটেম্পটের মতো ক্ষমতা যেন স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধে ব্যবহার না করা হয়, সেই আহ্বান জানাচ্ছি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের দলের লোক আপনাকে সত্য তথ্য দেবে না ভয়ে, আমলারা দেবে না, ইনটেলিজেন্সও দেবে না। তারা সব সময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। সঠিক তথ্য সংবাদমাধ্যম আপনাদের জানাবে। এ জন্য এটিকে সুরক্ষা দিতে হবে। সত্যিকার অর্থে উদারপন্থি দৃষ্টিভঙ্গি রাখলে সরকারই সবচেয়ে বেশি লাভবান হবে।”

এ গণমাধ্যম সম্মিলনে অংশ নেন নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকরা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  সাংবাদিকতা   এ কে আজাদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে নির্বাচনি এলাকায় ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
লালমনিরহাটে দুলুর মিছিলে মিশে গেল ভিক্ষুক থেকে পেশাজীবী
রাজশাহী বিভাগে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ২,৭৮৬ টি
বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনি মিছিল ও গণসংযোগ
বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close