সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হুমকির দেওয়ার অভিযোগ       
খেলাধুলা
টসের পর হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বুলাওয়েতে বিশ্বকাপ মঞ্চে ভারতের মুখোমুখি হয়েছে। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার যুবরা। তবে খেলার শুরুতেই নজরে এসেছে এক অনন্য দৃশ্য—টসের পর দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মেলাননি।

বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে টস করতে নামেন সহ অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার জাওয়াদ আবরার। ভারতের পক্ষে টস করতে নামেন অধিনায়ক আয়ূশ মাত্রে। টসে জেতেন জাওয়াদ। এ সময় হাত মেলাননি দুই দলের প্রতিনিধি।

অথচ আইসিসির নিয়ম অনুযায়ী, টসের সময় দুই দলের প্রতিনিধি হাত মেলান। বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়ের হাত না মেলানোর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কই কারণ মনে করা হচ্ছে।

আইপিএল থেকে বিসিসিআই বাংলাদেশের পেসার মুস্তাফিজকে বাদ দিয়েছে। ওই ঘটনায় নিরাপত্তা শাঙ্কার কথা বলে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে। যার আঁচ ছোটদের বিশ্বকাপেও পড়েছে মনে করা হচ্ছে।

এর আগে গত বছরের এশিয়া কাপে কূটনৈতিক সংকটের কারণে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা টস এবং ম্যাচের পর হাত মেলাননি। পরিস্থিতি আরও জটিল হয়েছিল, পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জেতার পর। এসিসির চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নাকভি হওয়ায় তার হাত থেকে শিরোপা নেয়নি ভারত।

শনিবার টস জিতে শুরুতে বোলিং নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের সহ অধিনায়ক জওয়াদ বলেন, ‘উইকেট কিছুটা ভেজা মনে হচ্ছে, আমরা প্রথম ১০-১৫ ওভারের সুবিধা নিতে চাই। যে কারণে শুরুতে বোলিং করা ভালো হবে মনে করছি।’

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ভারতে  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় যুবকের মৃত্যু
নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি

সর্বাধিক পঠিত

মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস আহসান হাবীবের

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close