সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
শিক্ষা
এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম

সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। ঢাকার গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তারা। আগামী সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে এ কর্মসূচি পালন করা হবে।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

খসড়া প্রকাশের পর বিভিন্ন মহলে পক্ষে ও বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে। এসব সভায় পাওয়া মতামতের আলোকে খসড়াটি পরিমার্জন ও হালনাগাদ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আন্দোলনকারীরা জানান, রাষ্ট্রপতির পক্ষ থেকে অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত ও ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে। ওই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, গেল ১৪ ও ১৫ জানুয়ারি একই দাবিতে ঢাকার সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  অধ্যাদেশ মঞ্চ   গণজমায়েতের ঘোষণা   সাত কলেজের শিক্ষার্থী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লামায় ৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
ফরিদপুরে নির্বাচনি এলাকায় ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
লালমনিরহাটে দুলুর মিছিলে মিশে গেল ভিক্ষুক থেকে পেশাজীবী
রাজশাহী বিভাগে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ২,৭৮৬ টি
বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনি মিছিল ও গণসংযোগ

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close