সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
প্রযুক্তি
চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, শুরুতে যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো হবে। এই বিজ্ঞাপন কেবল ফ্রি এবং নিম্নস্তরের সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। প্রিমিয়াম বা পেইড ব্যবহারকারীরা আপাতত বিজ্ঞাপনের বাইরে থাকবেন।

ওপেনএআই জানায়, চ্যাটজিপিটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই ব্যয় সামাল দিতে নতুন আয়ের উৎস হিসেবে বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষামূলক পর্যায়ে বিজ্ঞাপন কার্যক্রম সফল হলে ভবিষ্যতে অন্যান্য দেশেও এবং আরও বিস্তৃত আকারে এটি চালু হতে পারে। তবে বিজ্ঞাপন যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের অভিজ্ঞতায় কী ধরনের প্রভাব পড়ে, সে বিষয়টিও নজরে রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  চ্যাটজিপিটি   বিজ্ঞাপন   ওপেনএআই  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে : ড. মোশাররফ
১৪ দফার ইশতেহার দিলেন মাহমুদ হোসেন
নির্বাচন ঘিরে ফাঁকা ঢাকা, ঈদের ছুটির মতো নীরব রাজধানী
লামায় ৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
ফরিদপুরে নির্বাচনি এলাকায় ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close