মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: চাঁদ দেখা গেছে মহররমের, ২৬ জুন পবিত্র আশুরা      বেনজীরকে দেশে ফেরাতে আমিরাতকে দুদকের চিঠি      আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩      পদত্যাগ করলেন আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন      আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন      হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৪২      
অর্থনীতি
বায়রার ভোট স্থগিত
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২৮) স্থগিত করা হয়েছে। হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচনী তফসিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুনের সই করা এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ভোটার তালিকায় অসংগতি ও নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদ একটি রিট আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তফসিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই গত ২৯ অক্টোবর ঘোষিত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন বোর্ড।
 
নির্বাচন স্থগিত হওয়ার পর বায়রা সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক সাধারণ সদস্যের অভিযোগ, নির্দিষ্ট কিছু প্যানেল নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নিজেদের ঘনিষ্ঠ লোকের মাধ্যমে রিট করিয়ে নির্বাচন ভন্ডুল করেছে। বিশেষ করে ‘সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ’-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেউ কেউ। 

তবে রিটকারী মোস্তফা মাহমুদ জানান, ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্বাচনী শুদ্ধি নিশ্চিত করতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

এবারের নির্বাচনে ৩টি প্যানেলে বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলেন। শনিবার ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তের এই স্থগিতাদেশে সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

নির্বাচন বোর্ড জানিয়েছে, আদালতের পরবর্তী নির্দেশনা ও আইনি প্রক্রিয়া শেষে নির্বাচনের নতুন তারিখ বা পদক্ষেপ সম্পর্কে সদস্যদের জানানো হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বায়রার ভোট   বায়রার নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close