সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
অর্থনীতি
রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের সকল প্রতিষ্ঠানের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি)-২০২৬ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতি (১৫ জানুয়ারি) রাজধানীর শেরাটন হোটেলে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের হাতে সকল কোম্পানির পক্ষে অ্যানুয়াল বিজনেস প্ল্যান ২০২৬ হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও এবিপি কমিটি ২০২৬-এর চেয়ারম্যান ক্যাপটেন পিজে উল্লাহ (অব.)।

এতে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাবরিনা রশিদ নোভা, সাইফ আলী খান অতুল, এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মাতা ফরিদা বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান বলেন, “দক্ষ মানবসম্পদ ও আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে পারে। নতুন বছরে লক্ষ্য পূরণে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।”

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, “নতুন বছর নানাভাবে চ্যালেঞ্জিং। এর মধ্যেও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে। টিমওয়ার্কের মাধ্যমে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য অনিবার্য।”

এতে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসাইন সেলিম, রূপায়ণ গ্রুপের সিইও সাব্বীর হোসেন খান, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, এ এস এম সাইখুল ইসলাম, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজসহ সংশ্লিষ্ট কোম্পানি প্রধানগণ।

কেকে/এলএ
আরও সংবাদ   বিষয়:  রূপায়ণ গ্রুপ   বিজনেস প্ল্যান   হস্তান্তর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে নির্বাচনি এলাকায় ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
লালমনিরহাটে দুলুর মিছিলে মিশে গেল ভিক্ষুক থেকে পেশাজীবী
রাজশাহী বিভাগে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ২,৭৮৬ টি
বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনি মিছিল ও গণসংযোগ
বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close