সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
বিবিধ
আজকের রাশিফল
কেমন কাটবে আপনার দিন, জানুন এক নজরে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫৬ এএম আপডেট: ১৬.০১.২০২৬ ১০:০১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। বাংলা তারিখ ২ মাঘ ১৪৩২, হিজরি ২৬ রজব ১৪৪৭। পাশ্চাত্য জ্যোতিষ মতে, ভাগ্য কখনো মানুষের পক্ষে কাজ করে, আবার কখনো বিড়ম্বনার কারণও হয়। তবে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী আগাম সতর্ক থাকলে অনেক সমস্যাই এড়িয়ে চলা সম্ভব।

দেখে নিন আজ আপনার রাশির পূর্বাভাস—

মেষ: পরিবারে আনন্দঘন পরিবেশ থাকবে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। কাজের ব্যস্ততায় স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সহায়তা পাবেন। পুরোনো ঋণের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও আছে।

বৃষ: কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। মন খারাপ বা অবসাদ অনুভব করবেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে বেশি ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন। কাজে মন বসবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা সমস্যা হতে পারে। তবে ব্যবসায় লাভের যোগ রয়েছে।

মিথুন: নতুন কোনো প্রকল্প শুরু করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। শত্রুপক্ষ সক্রিয় থাকতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পড়ুয়ারা পড়াশোনায় মনোযোগী হবে।

কর্কট: কথাবার্তায় সতর্ক থাকুন। দাম্পত্য জীবন সুখের হবে। আর্থিক অবস্থা মজবুত থাকবে। বেশির ভাগ কাজ সম্পন্ন হবে। ভ্রমণের যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।

সিংহ: পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। অন্যের ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন। কিছুটা অবসাদ থাকতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

কন্যা: অপরিচিত ব্যক্তিদের থেকে দূরে থাকাই ভালো। আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আলস্য ও অবসাদ এড়িয়ে চলুন। দিন মোটের ওপর ভালো কাটবে। ব্যবসায় সাফল্য আসবে। শিক্ষার্থীরা ভালো ফলাফল পেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

তুলা: চাকরিজীবীরা সুখবর পেতে পারেন। শিক্ষার্থীদের সাফল্যের যোগ রয়েছে। ব্যবসা ভালো চলবে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

বৃশ্চিক: শিক্ষার্থীদের পুরোনো সমস্যার সমাধান হবে। মন ভালো থাকবে। বাইরে চলাচলের সময় সতর্ক থাকুন। কাউকে ঋণ না দেওয়াই ভালো। সময়মতো কাজ শেষ না হওয়ায় কিছুটা হতাশা আসতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

ধনু: ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে বাড়তি পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীরা সাফল্য পাবে। স্বাস্থ্যে ওঠানামা হতে পারে। মেজাজ খিটখিটে থাকবে। কারো সঙ্গে বিবাদের কারণে চিন্তা বাড়তে পারে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

মকর: জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। ব্যবসায় লেনদেনে সতর্ক থাকুন। ভ্রমণের যোগ আছে। আপাতত বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। অচেনা ব্যক্তির পরামর্শে চলবেন না। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে।

কুম্ভ: চাকরিজীবীদের বদলির সম্ভাবনা রয়েছে। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। সামাজিক মর্যাদা বাড়বে। ব্যবসা ভালো চলবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে।

মীন: অংশীদারিত্বে কাজ করার আগে ভালোভাবে ভাবুন। নতুন কাজ শুরুর পরিকল্পনা করতে পারেন। ব্যক্তিগত বিষয় সবাইকে না বলাই ভালো। দিন মোটের ওপর শুভ। পুরোনো ঋণের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  আজকের রাশিফল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লালমনিরহাটে দুলুর মিছিলে মিশে গেল ভিক্ষুক থেকে পেশাজীবী
রাজশাহী বিভাগে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ২,৭৮৬ টি
বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনি মিছিল ও গণসংযোগ
বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close