সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হুমকির দেওয়ার অভিযোগ       
সোশ্যাল মিডিয়া
ওসমান হাদির স্ত্রীর প্রশ্ন—‘বিচার কি আদৌ হবে?’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর দুইটা ৪০ মিনিটে ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন করে লিখেছেন, ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?’একই সাথে তিনি বিস্ময়ও প্রকাশ করেন লেখেন, ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না!

পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ‘প্রথমত, বিচার হবে না এ শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না।’

তিনি আরও লিখেছেন, 

‘তবে এত দেরি বা সময় কেন লাগছে?’

‘ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটো লাইন বলেছিলেন, ‘সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।’ তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না শুধু এতটুকুই বলা আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না! জাস্ট মনে রাখবেন ওসমান হাদি বলে গিয়েছেন—আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সম্পা লিখেছেন, ‘ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো—‘আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার।’

‘আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন। তাহলে ভাবেন, ওসমান হাদির এই ভাই-বোন গুলোর মনের অবস্থা কি এখন! যাদের কাছে ভাই ছিল ২৪ ঘণ্টা ছায়ার মতো তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ! ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোন গুলোরে নিয়ে কথা বলবেন না। তাহলে আমি সহ্য করব না।’

পরিশেষে তিনি লিখেছেন, ‘দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।’—শহীদ শরিফ ওসমান বিন হাদি, ইনকিলাব জিন্দাবাদ।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ওসমান হাদির স্ত্রী   বিচার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় যুবকের মৃত্যু
নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি
তারেক রহমানের সতর্কবার্তা, ‘ভোটে সচেতন থাকুন’
পটুয়াখালী কালেক্টরেট স্কুলে প্রমোশন পরীক্ষায় বিপুল অকৃতকার্য, সংবাদ সম্মেলন

সর্বাধিক পঠিত

মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস আহসান হাবীবের

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close