সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
শিক্ষা
রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি মোড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে সকাল ১১টা থেকে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শিক্ষার্থীরা।

তারা আরও জানান, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিতে হবে। 

একই সাথে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক আলোচনা শেষে খসড়াটি হালনাগাদ করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডিসেম্বরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেয়া হয়েছিল। তবে, নির্ধারিত সময়েও সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হতে পারে। ওই সভাতেই আইনটির চূড়ান্ত অনুমোদন এবং অধ্যাদেশ জারি নিশ্চিত করতে চাপ সৃষ্টির লক্ষ্যে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  অবরোধের ঘোষণা   সাত কলেজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লামায় ৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
ফরিদপুরে নির্বাচনি এলাকায় ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
লালমনিরহাটে দুলুর মিছিলে মিশে গেল ভিক্ষুক থেকে পেশাজীবী
রাজশাহী বিভাগে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ২,৭৮৬ টি
বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনি মিছিল ও গণসংযোগ

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close